শস্যচুক্তির মেয়াদ ফুরানোয় উদ্বিগ্ন বিশ্ব: ডব্লিউএফপি

আপডেট : ১২ মে ২০২৩, ০৬:৩৫ পিএম

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শস্য বিষয়ক চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান সিন্ডি ম্যাককেইন। 

আগামী ১৮ মে এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বিশ্বকে খাদ্যের জোগান দেওয়া কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন তিনি। খবর: বিবিসি। 

সিন্ডি ম্যাককেইন বলেন, চুক্তিটি অবশ্যই নবায়ন করতে হবে। তা না হলে খাদ্য সংকটে পড়ে যাবে গোটা বিশ্ব। ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়ে থাকে। সূর্যমুখী বীজ, গম, বার্লিসহ বিপুল শস্য রপ্তানি করে ইউক্রেন। বিশ্বের চাহিদার প্রায় অর্ধেক গমই আসে দেশটি থেকে। তবে যুদ্ধের কারণে সেই শস্যের জোগান দিতে পারছে না দেশটি, এর প্রভাব পড়ছে অন্যান্য দেশেও।

রাশিয়ার সঙ্গে এই চুক্তিতে বলা আছে, খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কৃষ্ণসাগরের বন্দরগুলো কিয়েভকে ব্যবহার করতে দিতে হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর প্রথম দিকেই বন্দরগুলো অবরোধ করে রেখেছিল রাশিয়া। রুশ যুদ্ধজাহাজ দিয়ে ঘেরাও ছিল বন্দরগুলো।

আরও ১২০ দিনের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর কথা থাকলেও রুশ খাদ্য শস্য ও সার রপ্তানিতে বিঘ্ন ঘটায় চুক্তিটি আর আলোর মুখ নাও দেখতে পারে বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: পামবাগানে আর বাংলাদেশি কর্মী নেবে না মালয়েশিয়া

বিশ্ব খাদ্য সংকট মোকাবিলায় গত বছরের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ডব্লিউএফপির সঙ্গে এই চুক্তি করেছিল রাশিয়া। বিনিময়ে মস্কোর কৃষিজ পণ্য রপ্তানিতে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় জাতিসংঘ।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) যখন ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই মারাত্মক অর্থসংকটে পড়ে নিজেদের খাদ্যসহায়তা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর