নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলা, নিহত চার

আপডেট : ১৭ মে ২০২৩, ০১:৫১ পিএম

দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুই দূতাবাস কর্মী এবং দুই জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নাইজেরিয়ার আনামব্রা রাজ্যের আতানি শহরের কাছে মঙ্গলবার এ হমালার ঘটনা ঘটে। এদিন হামলাকারীরা দুই পুলিশ কর্মকর্তাসহ তিন জনকে অপহরণও করেছে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, অপহৃত তিন জনের মধ্যে এক জন ড্রাইভার এবং অন্য দুই জন পুলিশ কর্মকর্তা।

ইকেঙ্গা তোচুকউ নামে আনামব্রা প্রদেশের একজন পুলিশ মুখপাত্র জানান, অপহৃতদের সন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দুই জন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয় বলে জানান তিনি। 

তিনি আরও জানান, হামলাকারীরা পালিয়ে যাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার হোয়াইট হাউসের একটি প্রেস ব্রিফিংয়ে বলেন, এটা দেখে মনে হচ্ছে মার্কিন কনভয়ের গাড়িতে হামলা হয়েছে।

image


কিরবি আরও বলেন, আমি আপনাকে যা বলতে পারি তা হলো- সেখানে কোনো মার্কিন নাগরিক ছিল না এবং কোনো মার্কিন নাগরিক আহত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র হতাহতের বিষয়ে সচেতন ছিল বলে তিনি ইঙ্গিত দেন। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর পরে এক বিবৃতি জারি করে বলেছে যে, তাদের কূটনৈতিক কর্মীরা তদন্তের জন্য নাইজেরিয়ার নিরাপত্তা বিভাগের সাথে কাজ করছে।

আরও পড়ুন: কলকাতায় কারাগারে পি কে হালদারকে মারধর

অন্যদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, আমাদের কর্মীদের নিরাপত্তা সর্বদা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা দূতাবাসের বাইরে কোনো সফর আয়োজন করার সময় ব্যাপক সতর্কতা অবলম্বন করি।

আনামব্রায় পুলিশের ধারণা, এই হামলার জন্য বিচ্ছিন্নতাবাদীরা দায়ি।


একাত্তর/আরবিএস 

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর