কৃত্রিম পা নিয়েই এভারেস্টে উঠে হরি বুদ্ধর চমক

আপডেট : ২২ মে ২০২৩, ০৭:০১ পিএম

কথায় বলে অদম্য ইচ্ছা আর অধ্যাবসায় থাকলে যে কোন অধরাও স্পর্শ করা সম্ভব। আর এমন এক উদাহরণ সৃষ্টি করলেন এক নেপালি নাগরিক। কৃত্রিম পা নিয়ে জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট। গত শুক্রবার বিকেল তিনটার দিকে তিনি ২৯ হাজার ফুট চূড়ায় পৌঁছান। 

এই অদম্য পর্বতারোহীর নাম হরি বুদ্ধ মাগার। ব্রিটিশ সেনাবাহিনীতে নেপালি সেনাদের ইউনিট ‘গুর্খা’ নামে পরিচিত। সেই গুর্খা ব্রিগেডের সদস্য তিনি। ২০১০ সালে আফগানিস্তানে দায়িত্ব পালনের সময় বোমা বিস্ফোরণে দুই পা হারান হারিয়েছিলেন হরি বুদ্ধ।

তাঁর খুব শখ ছিলো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করার। হাঁটুর নিচ থেকে দুই পা না থাকলেও এই সৈনিক অদম্য ইচ্ছা ও কৃত্রিম পা নিয়েই জয় করেছেন এভারেস্টের চূড়া। তিনি প্রথম ব্যক্তি হিসাবে কৃত্রিম পা নিয়ে এমন বিরল ও কঠিন কীর্তি গড়ে দেখালেন। 

হরি বুদ্ধ বিশ্বের তৃতীয় ব্যক্তি, যার দুই পায়ের হাঁটুর ওপর অংশ পর্যন্ত নেই, কিন্তু তিনি ৮ হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) উচ্চ মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করলেন। এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং এভারেস্ট জয়ের ৭০ বছর পর হরি বুদ্ধ মাগার এমন কৃতিত্ব গড়লেন।

৪৩ বছর বয়সী হরি বুদ্ধ বেস ক্যাম্পে ফিরে বলেন, এটা বড় কঠিন ছিলো। আমার কেবলই মনে হয়েছে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এভারেস্টের শীর্ষে পা রাখতে হবে। কঠিন ওই সময়ে আমি আমার পরিবার এবং যারা আমাকে এভারেস্টে উঠতে সাহায্য করেছে তাদের সবার কথা চিন্তা করছিলাম। এই ভাবনাটি আমাকে শীর্ষে উঠতে সাহস যুগিয়েছে।

ব্রিটিশ গুর্খা রেজিমেন্টে ১৫ বছর কর্পোরাল হিসেবে কাজ করার আগে নেপালেই বেড়ে উঠেছেন হরি বুদ্ধ। হিমালয় পর্বত এলাকায় জীবনের অনেকটা সময় হেঁটে বেড়িয়েছেন। রোমাঞ্চকর খেলা সব সময় তাকে আকৃষ্ট করত। বর্তমানে তিনি পাঁচটি দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করছেন।

পা নেই, কোনো সীমা নেই- শ্লোগানে হরির রয়েছে নিজস্ব একটি ওয়েবসাইট। এভারেস্ট জয় করতে তিনি দীর্ঘ কয়েক মাস ধরেই পরিকল্পনা করেছেন। প্রশিক্ষণ নিয়েছেন, নিজের মনোবল চাঙা রেখেছেন। প্রতিদিন পাহাড়ে চড়ার অনুশীলন করে গেছেন। 

তবে পা হারানোর পর তিন সন্তানের জনক হরি হতাশায় মাঝেমধ্যেই আত্মহত্যার কথা ভাবতেন। এক সময় তিনি মাদকাসক্তও হয়ে পড়েন। তবে, সন্তান ও পরিবারের কথা চিন্তা করে একসময় তিনি নিজেকে নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করেন। শুরু করেন ঘুরে দাঁড়াতে।

হাঁটুর নিচ থেকে দুই পা নেই, এমন দুই ব্যক্তি অতীতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন। তাদের একজন নিউজিল্যান্ডের নাগরিক মার্ক ইঙ্গলিস, অন্যজন চীনের নাগরিক শিয়া বোয়ু। মার্ক ২০০৬ সালে এবং শিয়া ২০১৮ সালে এভারেস্টে আরোহণ করেন।

আর ২০১৮ সালেই নিজের প্রস্তুতি শুরু করেন হরি বুদ্ধ। তবে একটা পর্যায়ে তাকে প্রশক্ষিণ বন্ধ করে দিতে হয়। নেপালের আইন অনুযায়ী, নিরাপত্তার কারণে শারীরিক প্রতিবন্ধীদের এভারেস্টে আরোহণ নিষিদ্ধ করা হয়েছিল। পরে বিশেষ অনুমতি নিয়ে আবারও মিশন শুরু করেন হরি বুদ্ধ।


একাত্তর/এআর

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে বুধবার এক অনন্য এবং ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে। মাত্র এক দিনে পর্বতটির দক্ষিণ দিক (নেপাল অংশ) দিয়ে রেকর্ডসংখ্যক ২৭৪ জন আরোহী এভারেস্টের চূড়ায় পা রেখেছেন।...
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট। হিমালয় পর্বতমালার এই শৃঙ্গটি জয়ের লড়াই চলে আসছে যুগ যুগ ধরে। মানব জাতির ইতিহাসে এভারেস্টের চূড়ায় প্রথম পা রাখেন এডমান্ড হিলারি এবং শেরপা তেনজিং নোরগে।
এভারেস্ট জয়ে নিজের রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়লেন নেপালের বিখ্যাত পর্বতারোহী কামি রিতা শেরপা। তিনি ২৬ বারের মতো বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।গত বছর তিনি ২৫তম বারের মতো ২৯...
এভারেস্টের চূড়ায় একাধিকবার আরোহণকারী এক নেপালি পর্বতারোহী মারা গেছেন।শুক্রবার (১৫ এপ্রিল) অভিযানের আয়োজকরা জানান, পর্বতারোহণের এ মৌসুমে বিশ্বের সর্বোচ্চ পর্বতে প্রথম প্রাণহানির ঘটনা...
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর