জুনের ভেতর রাশিয়ার সেনাবাহিনীকে বাখমুত বুঝিয়ে দেবে ওয়াগনার

আপডেট : ২২ মে ২০২৩, ১০:০৬ পিএম

রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীর প্রধান প্রতিজ্ঞা করে জানিয়েছেন তারা আগামী জুনের প্রথমদিনের মধ্যে বাখমুতের নিয়ন্ত্রণ রাশিয়ান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে।

ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন শনিবারই দাবি করেছেন তারা বাখমুত পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। সে সময় ওয়াগনার গোষ্ঠী ও রাশিয়ার সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কিন্তু কিয়েভ এখনও দাবি করছে তারা শহরের কিছু অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

ইউক্রেন বলছে, দেশটির সেনারা এখনও বাখমুতের বিভিন্ন অঞ্চল পুনরায় নিজেদের দখলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রয়টার্সের খবরে সোমবার বলা হয় টেলিগ্রামে এক অডিও বার্তায় ইয়েভজেনি জানিয়েছেন, তাদের সৈন্যরা ২৫ মে থেকে ১ জুনের মধ্যেই আর্টেমভস্ক (বাখমুতের রুশ নাম) ছেড়ে যাবে।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, তার দেশের সেনারা পার্শ্ববর্তী উপশহরের দিকে অগ্রসর হচ্ছেন। তারা বাখমুত শহরটিকে আধা-বেষ্টিত করে ফেলেছেন।

বাখমুতে একসময় প্রায় ৭০ হাজার মানুষের বসবাস ছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। এই হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে সংগঠিত সবচেয়ে রক্তক্ষয়ী লড়াইয়ের সাক্ষী বাখমুত।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের রেশ না কাটতেই মিয়ানমারে ভূমিকম্প

শহরটির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় আট মাস ধরে তুমুল লড়াই চলছে।


একাত্তর/আরএ

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর