সুরক্ষা নিয়ে আইনি লড়াইয়ে হেরে গেলেন প্রিন্স হ্যারি

আপডেট : ২৩ মে ২০২৩, ০৬:৩৯ পিএম

সুরক্ষা পেতে ব্যক্তিগত অর্থ প্রদানের অনুমতি দেয়ার জন্য একটি আইনি লড়াইয়ে হেরে গেছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি। রাজপরিবার ত্যাগ করার পর নিরাপত্তা ব্যবস্থা বদলে যাওয়ায় হ্যারির আইনজীবীরা ব্যক্তিগত অর্থ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন জানান। 

ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর প্রিন্স হ্যারি নিজ দেশে নিরাপত্তা চেয়ে যুক্তরাজ্যের একটি আদালতে আপিল করেন। কিন্তু দেশটির এক বিচারক এ ধরনের শুনানির জন্য না আগানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পর্যালোচনা চেয়েও আবেদন করেন হ্যারি।

কোর্টের এই আদেশকে ভয়াবহ হিসাবে বর্ণনা করেছেন প্রিন্স হ্যারির আইনজীবীরা। তারা দাবি করেন, আদালতের এমন সিদ্ধান্তের কারণেই নিউইয়র্কে পাপারাজ্জিদের ধাওয়ার মুখে দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।  

গত মঙ্গলবার নিউইয়র্কে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ফেরার পথে পাপারাজ্জিরা পিছু নেন হ্যারি ও মেগানের। পরদিন বুধবার তাদের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, নিউইয়র্কের রাস্তায় প্রিন্স হ্যারি ও মেগানের গাড়ির পিছু নিয়ে দুই ঘণ্টা অনুসরণ করে একদল পাপারাজ্জি।


একাত্তর/এআর

রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর