রাশিয়ার কাছে বাখমুত হস্তান্তর শুরু: ওয়াগনার

আপডেট : ২৫ মে ২০২৩, ০৬:১৮ পিএম

ইউক্রেনের বাখমুত শহর থেকে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর সেনা প্রত্যাহার শুরু করে রাশিয়ার কাছে শহরের নিয়ন্ত্রণ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করেছেন গোষ্ঠীটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। 

প্রিগোজিন আগামী ১ জুনের মধ্যে শহরটির নিয়ন্ত্রণ রাশিয়ান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কিয়েভ বলছে, যে এটি এখনও শহরের কিছু কিছু অংশ নিয়ন্ত্রণ করে।

বৃহস্পতিবার ধ্বংস হওয়া শহর থেকে টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে প্রিগোজিন বলেন, আমরা আজ বাখমুত থেকে ইউনিট প্রত্যাহার করছি।

তিনি এর আগে বলেছিলেন, রাশিয়ান নিয়মিত সেনাবাহিনী পরিস্থিতি পরিচালনা করতে অক্ষম হলে তার বাহিনী বাখমুতে ফিরে যেতে প্রস্তুত।

ওয়াগনারের ভাড়াটেরা বাখমুতে রাশিয়ার পক্ষে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে। বাখমুতে ওয়াগনারের ২০ হাজার যোদ্ধা মারা গেছে বলে এই সপ্তাহে দাবি করেন প্রিগোজিন।

ভিডিওতে প্রিগোজিন ও তার লোকদেরকে রাশিয়ান সেনাবাহিনীর জন্য গোলাবারুদ রেখে যেতে দেখা যায়। কিছু ওয়াগনার যোদ্ধা রাশিয়ান সৈন্যদের সহায়তা করার জন্য সেখানে থাকবে বলে তিনি যোগ করেন।

ওয়াগনার বস বারবার শীর্ষ রাশিয়ান সামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছেন এবং তার সৈন্যদের সমর্থন না করার জন্য প্রকাশ্যে তাদের সমালোচনা করেছেন। 

এমনকি, তিনি তার সৈন্যদের জন্য গোলাবারুদ সরবরাহ না করলে গত মাসে তাদেরকে শহর থেকে সরিয়ে নেয়ার হুমকিও দিয়েছিলেন।

ওয়াগনারের বাখমুত হস্তান্তরের দাবি সত্ত্বেও, শহর হাতছাড়া হয়ে যাওয়ার কথা ইউক্রেন এখনো স্বীকার করেনি। 

আরও পড়ুন: কলম্বিয়ায় ৬০ লাখ লোক গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বৃহস্পতিবার বলেন, তাদের বাহিনী এখনও শহরের দক্ষিণ-পশ্চিমে লিটাক জেলার কিছু অংশ নিয়ন্ত্রণ করছে।

এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, শহরতলির ওয়াগনার ইউনিটগুলোকে নিয়মিত সেনা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। তবে শহরের ভেতরে ওয়াগনার বাহিনী এখনও উপস্থিত রয়েছে। 

বিশ্লেষকরা বলছেন, মস্কোর কাছে বাখমুতের কৌশলগত মূল্য খুব কম, তবে ইউক্রেনে দীর্ঘতম যুদ্ধের পরে এটির দখল রাশিয়ার জন্য একটি প্রতীকী বিজয় হবে।


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর