দিনিপ্রোর ক্লিনিকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই, আহত ৩০

আপডেট : ২৬ মে ২০২৩, ০৮:১৬ পিএম

পূর্ব ইউক্রেনের শহর দিনিপ্রোর একটি ক্লিনিকে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। এ হামলাকে মানবতাবিরোধী অপরাধ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শুক্রবার আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক জানান, ক্লিনিকের পাশ দিয়ে যাওয়ার সময় একজন ৬৯ বছর বয়সী ব্যক্তি নিহত হয়েছেন এবং ধ্বংসস্তূপ থেকে অন্য একজনের মরদেহ বের করা হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বিধ্বস্ত ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে এবং উদ্ধারকর্মীরা তা দেখছেন। তিন তলা ভবনের উপরের তলার বেশিরভাগ অংশই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এক টুইটবার্তায় জেলেনস্কি বলেন, আরেকটি (রাশিয়ান) ক্ষেপণাস্ত্র হামলা, মানবতার বিরুদ্ধে আরেকটি অপরাধ। 

এ হামলায় একটি মনোরোগ ক্লিনিক এবং একটি ভেটেরিনারি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র একটি দুষ্ট রাষ্ট্রই ক্লিনিকের বিরুদ্ধে লড়াই করতে পারে। এর কোনও সামরিক উদ্দেশ্য থাকতে পারে না। এটি বিশুদ্ধ রাশিয়ান সন্ত্রাস।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে জেনেভা কনভেনশনের অধীনে একটি গুরুতর যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে, যা যুদ্ধে সৈন্য এবং বেসামরিকদের সাথে কীভাবে আচরণ করা উচিত তা নির্ধারণ করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের গোলাবারুদ ডিপোতে রাতভর হামলা চালিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রুশ বার্তাসংস্থা তাস বলেছে, হামলার লক্ষ্য অর্জিত হয়েছে। সমস্ত চিহ্নিত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে, সৈন্যদের যুদ্ধাপরাধ ও ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করেছে মস্কো। 

আরও পড়ুন: উড়ন্ত উড়োজাহাজের দরজা খুলে লাফ দেয়ার চেষ্টা

এর আগে, ইউক্রেন একটি রকেট এবং একটি ড্রোন দিয়ে দক্ষিণ রাশিয়ার দুটি অঞ্চলে আঘাত করে কিন্তু ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয় বলে মস্কো শুক্রবার জানায়। 

অন্যদিকে ইউক্রেন জানায়, তারা দিনিপ্রো, কিয়েভ এবং পূর্বের বিভিন্ন অঞ্চলে রাতভর হামলায় রাশিয়ার ১০টি ক্ষেপণাস্ত্র এবং ২০টিরও বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর