জাপানে উজ্জ্বল আলো বিচ্ছুরণকারী নতুন খনিজের সন্ধান

আপডেট : ২৭ মে ২০২৩, ০৭:২৬ পিএম

অতিবেগুনী রশ্মির সংস্পর্শে উজ্জ্বল আলোর বিচ্ছুরণ ঘটাতে পারে এমন এক ধরনের নতুন খনিজ পদার্থ আবিষ্কৃত হয়েছে জাপানে। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, জাপানের সর্বউত্তরের জেলা হোক্কাইদোতে আবিষ্কৃত হয়েছে নতুন এ খনিজ।

টোকিওর অদূরের সাগামি রাসায়নিক গবেষণা ইনস্টিটিউট এবং ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল এটি আবিষ্কার করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই খনিজটি হচ্ছে, কার্বন এবং হাইড্রোজেনের মতো উপাদান সমৃদ্ধ এক ধরনের জৈব খনিজ পদার্থ, যা জীবিত প্রাণীসত্ত্বায় পাওয়া যায়।

দেখা গেছে, প্রাকৃতিক আলোর নিচে এই খনিজটি হালকা হলুদ রঙের দেখালেও, অতিবেগুনী রশ্মির সংস্পর্শে এলে, এটি উজ্জ্বল হলুদ বা হলুদাভ সবুজ আলোর বিচ্ছুরণ ঘটায়।

গবেষণা দলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে আরও জানা গেছে, এই খনিজটি "বেনজোপাইরিন" নামে অভিহিত উপাদান দিয়ে তৈরি নতুন এক ধরনের খনিজ। পেট্রোলিয়ামের মধ্যে খুবই অল্প পরিমাণে এটি বিদ্যমান থাকে।

image


এদিকে আন্তর্জাতিক খনিজ বিজ্ঞান সমিতি "হোক্কাইডোয়েট" বৈজ্ঞানিক নামে জানুয়ারি মাসে এই খনিজটি নিবন্ধন করেছে।

সংশ্লিষ্টদের ধারণা, মাটির নিচে অবস্থানরত জীবন্ত প্রাণীসত্ত্বার অবশিষ্টাংশ আগ্নেয়গিরির কারণে উত্তপ্ত হওয়ার পরে সম্ভবত হোক্কাইডোয়েটের উৎপত্তি ঘটে। গ্রুপটি জানাচ্ছে, নতুন এই আবিষ্কার জ্বালানি তেলের উদ্ভব প্রক্রিয়ার ওপর নতুন করে আলোকপাত করতে পারে।

আরও পড়ুন: পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনার পরিকল্পনা করছে মস্কো: ইউক্রেন

তবে এর ব্যবহার ও রাসায়নিক ধর্ম সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি সাগামি রাসায়নিক গবেষণা ইনস্টিটিউট এবং ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক দল।  

 

একাত্তর/আরবিএস  

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর