ভারতের রাজসিক নতুন সংসদ ভবন উদ্বোধন

আপডেট : ২৮ মে ২০২৩, ০৬:১৩ পিএম

ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছেন বিরোধীরা। দেড় হাজার কোটি টাকার এই নতুন সংসদ ভবনকে ভারতের প্রতীক হিসাবে উল্লেখ করেছেন মোদি। 

শুধু আয়তনের দিক থেকে নয়, স্থাপত্য এবং কারুকার্যের দিক থেকেও নজরকাড়া এই নতুন সংসদ ভবন। সংসদ ভবনের বিভিন্ন সামগ্রী নিয়ে আসা হয়েছে দেশটির এক-একটি বিশেষ স্থান থেকে। কার্পেট এসেছে উত্তরপ্রদেশের বিখ্যাত মির্জাপুর থেকে। মেঝে করার বাঁশ আনা হয়েছে ত্রিপুরা থেকে। পাথর নিয়ে আসা হয়েছে রাজস্থান থেকে।

রোববার, পূজা ও হোম-যজ্ঞের মাধ্যমে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে উদ্বোধনের পরও দেশটিতে এ নিয়ে বিতর্ক চলছে। নতুন পার্লামেন্ট ভবনকে কফিনের সঙ্গে তুলনা করেছেন বিরোধী দল আরজেডি। 

image

অন্যদিকে অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস, বাম, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টিসহ ১৯ বিরোধী দল। গত ২৪ মে সম্মিলিতভাবে তারা এই বয়কটের ডাক দেয়। তবে লোকসভার স্পিকার ওম বিড়লা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন।

করোনা মহামারি ও বেহাল অর্থনীতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মোট ২৪ হাজার কোটি রুপির ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের কাজ শুরু করেছিলেন। নতুন সংসদ ভবন সেই প্রকল্পেরই এক অংশ। সে সময় এ প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে কথা ওঠে। জনস্বার্থের মামলাও হয়। 

তবে সব বাধা ডিঙিয়ে, সব আপত্তি অগ্রাহ্য করে গড়ে তোলা হয় নতুন সংসদ ভবন। নতুন সংসদ ভবনে চেয়ার, টেবিল থেকে যেসব আসবাব রয়েছে তার পুরোটাই সেগুন কাঠের। আনা হয়েছে মহারাষ্ট্রের নাগপুর থেকে। গোটা ভবনে লাল-সাদা পাথরের যে কারুকার্য রয়েছে সেই বেলেপাথর আনা হয়েছে রাজস্থানের সারমাথুরা এলাকা থেকে। 

image

ইতিহাস ঘাঁটলে জানা যায়, দিল্লির লালকেল্লা এবং হুমায়ুনের সমাধিতে যে বেলেপাথর ব্যবহার করা হয়েছে সেটিও রাজস্থানের সারমাথুরার। আবার সংসদ ভবনে কারুকাজে ব্যবহৃত সবুজ পাথর এসেছে রাজস্থানের উদয়পুর থেকে আর লাল গ্রানাইট এসেছে আজমিরের লাখা থেকে।

বর্তমান পার্লমেন্ট ভবনের পাশেই নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। নতুন এ ভবনের লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় ৩০০ জন সংসদ সদস্য বসতে পারবেন। ২০২০ সালের ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

image

৬৪ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে তৈরি হওয়া ভারতের নতুন সংসদ ভবনটি চারটি তল বিশিষ্ট। নতুন এই পার্লমেন্ট ভবন নির্মাণে খরচ হয়েছে ১২৫০ কোটি রুপি। এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে ২৬ হাজার ৪৫ মেট্রিকটন স্টিল, ৬৩ হাজার ৮০৭ মেট্রিকটন সিমেন্ট।

ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য নতুন এই ভবনে এই রাজকীয় কনস্টিটিউশন হল থাকছে৷ এ ছাড়াও সংসদের সদস্যদের জন্য লাউন্জ, লাইব্রেরি, বিভিন্ন কমিটির ঘর, খাওয়া দাওয়ার জায়গা এবং সুবিস্তৃত পার্কিং স্পেস রয়েছে৷

image

আরও পড়ুন: ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদ ভবনের অন্দরসজ্জায় ভারতের তিনটি জাতীয় প্রতীক পদ্ম, ময়ূর এবং বট গাছকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, নতুন এই সংসদ ভবন প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে। নতুন সংসদ ভবন ভারতের প্রতীক হয়ে উঠবে। 


একাত্তর/আরবিএস  

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর