বিরল সাদা পান্ডার দেখা মিললো চীনে

আপডেট : ২৯ মে ২০২৩, ০৭:৫৫ পিএম

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে বিরল সাদা পান্ডার দেখা মিলেছে। ধারণা করা হচ্ছে এটি বিশ্বের একমাত্র পান্ডা যার শরীরে সাদা বাদে অন্য কোনো রঙ নেই এবং এর চোখগুলো লাল বর্ণের।

দেশটির নেচার রিজার্ভ কর্তৃপক্ষের বরাতে সিআরআই জানায়, উলং ন্যাশনাল নেচার রিজার্ভে ইনফ্রারেড নজরদারি ক্যামেরার ফুটেজ দেখে সাদা পান্ডাটিকে শনাক্ত করা হয়েছে। 

কর্তৃপক্ষ আরও জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষদিকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ৩০০ মিটার ওপরে সাদা পান্ডাটিকে একটি সাদা-কালো মা পান্ডা ও বাচ্চা পান্ডার সাথে দেখা গেছে।

ভিডিও ফুটেজে অন্যান্য পান্ডার সাথে সাদা পান্ডাটিকেও খেলতে দেখা গেছে। 

image


চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর জায়ান্ট পান্ডাসের সিনিয়র ইঞ্জিনিয়ার ওয়েই রোংপিং বলেছেন, সাদা পান্ডাটি প্রাপ্তবয়স্কের আকারের। অন্যদিকে ফুটেজের বাচ্চা পান্ডাটির বয়স এক থেকে দুই বছর।

পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক লি শেং জানান, উলং ন্যাশনাল নেচার রিজার্ভের প্রাকৃতিক পরিবেশে বিশাল আকৃতির সাদা পান্ডাটি ভালোই আছে। পান্ডাটির ওপর নজর রাখছে কর্তৃপক্ষ। 

তারা বলছে, তাদের হাতে ওই তিন পান্ডার আরও ১৫টি ভিডিও রয়েছে। পান্ডাগুলো যখন খেলছিল তখন এসব ভিডিও ধারণ করা হয়েছে। তবে এখনও সেগুলো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 


একাত্তর/আরবিএস  

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর