উত্তর কোরিয়ার গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ

আপডেট : ৩১ মে ২০২৩, ০৪:৪১ পিএম

উত্তর কোরিয়ার প্রথম গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা। উৎক্ষেপণের সময় রকেটের বুস্টার এবং পেলোড সমুদ্রে বিধ্বস্ত হয় বলে জানানো হয়েছে। 

বুধবার কেসিএনএ জানিয়েছে, ইঞ্জিন ও জ্বালানি ব্যবস্থায় অস্থিরতার কারণে নতুন ‘চোল্লিমা-১’ স্যাটেলাইট উৎক্ষেপণ রকেট ব্যর্থ হয়েছে।

পিয়ংইয়ং এর আগে ঘোষণা করেছিল, তারা মার্কিন সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য ১১ জুনের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় উৎক্ষেপণের চেষ্টা করার কথা জানিয়েছে তারা।

ফ্লাইটটি ছিল পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রটির ষষ্ঠ এবং ২০১৬ সালের পর প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা। উত্তর কোরিয়ার প্রথম গুপ্তচর স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করার কথা ছিল এটির। 

উৎক্ষেপণের ফলে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাইরেন বাজানো হয় ও জাপানের দক্ষিণে ওকিনাওয়ার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়।

সিউলের লোকজন বিমান হামলার সাইরেনের শব্দে জেগে ওঠে এবং ক্ষুদেবার্তার মাধ্যমে তাদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়। তবে ২০ মিনিট পর জানানো হয় যে সতর্কতা বার্তাটি ভুল করে পাঠানো হয়েছিলো। 

কোরীয় উপদ্বীপে দুই দেশের মধ্যে ৭০ বছর ধরে উত্তেজনা বিরাজ করছে এবং এই ভুলভাল সতর্কতায় মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে সিউলের মেয়র ওহ সে-হুন বলেন, ওই ক্ষুদেবার্তা ‘অতিরিক্ত প্রতিক্রিয়া হয়ে থাকতে পারে’। তবে ‘নিরাপত্তার বিষয়ে কোনও আপস হতে পারে না’ বলে মন্তব্য করেন তিনি।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, রকেটটি মাঝ আকাশে বিধ্বস্ত হতে পারে বা রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। এটি সমুদ্রে পাওয়া ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে মনে হচ্ছে এবং সরকার বিস্তারিত বিশ্লেষণ করছে।

আরও পড়ুন: সেনাবাহিনীর বিরুদ্ধে প্ররোচনা মামলায় জামিন পেলেন ইমরান খান

তিনি আরও জানান, উৎক্ষেপণের পর এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপান এর আগে বলেছিল, তাদের ভূখণ্ডকে হুমকির মুখে ফেলবে এমন যেকোনো কিছুকে গুলি করতে তারা প্রস্তুত।

মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান রি পিয়ং চোল উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করে বলেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার ‘বেপরোয়া সামরিক কর্মকাণ্ডের’ প্রতিক্রিয়া। 


একাত্তর/এসজে 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর