ইউক্রেনের শেষ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি রাশিয়ার

আপডেট : ৩১ মে ২০২৩, ০৮:৪৫ পিএম

ইউক্রেনের নৌবাহিনীর শেষ গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। 

বুধবার মস্কো দাবি করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসাতে এই যুদ্ধজাহাজ মোতায়েন ছিল। খবর: দ্য গার্ডিয়ান।

নিয়মিত ব্রিফিংয়ে রাশিয়ার সেনাবাহিনী বলেছে, ২৯ মে রুশ বিমানবাহিনীর একটি নির্ভুল আঘাতে ওডেসা বন্দরে ইউক্রেনীয় নৌবাহিনীর শেষ যুদ্ধজাহাজ ইউরি ওলেফিরেঙ্কো ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার এই দাবি স্বতন্ত্রভাবে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো যাচাই করতে পারেনি। এবং এ বিষয়ে ইউক্রেনীয় নৌবাহিনী মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ইউরি ওলেফিরেঙ্কো একটি মাঝারি আকারের যুদ্ধজাহাজ। এটি সেনা ও যান পরিবহনে ব্যবহার করা হয়।

আরও পড়ুন: বাঁধের পানি সেচে মোবাইল খোঁজা কর্মকর্তাকে সাজা

শুরুতে এটির নাম ছিল কিরোভোগ্রাদ। ২০১৬ সালে একজন ইউক্রেনীয় নৌসেনার নামে এটির নামকরণ করা হয়। ২০১৫ সালে ওই সেনা মারিউপোলের কাছে নিহত হয়েছিলেন। ২০২২ সালে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধজাহাজটির ক্রুদের পদক প্রদান করেন।


একাত্তর/জো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর