দুর্ঘটনার পর প্রশ্নবিদ্ধ ভারতের রেল সুরক্ষা প্রযুক্তি ‘কবচ’

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৩:২৪ পিএম

ট্রেন দুর্ঘটনা এড়াতে রেল সুরক্ষা ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তি চালু করেছিলো ভারতের রেল মন্ত্রণালয়। গত বছর থেকে ঘটা করে তার প্রচার করা হয়েছিল। স্বয়ং রেলমন্ত্রী ওই প্রযুক্তির ট্রেনে চেপে পরীক্ষামূলক ভ্রমণও করেছিলেন।

তবে ওড়িশায় তিন ট্রেনের সংঘর্ষে প্রায় ৩০০ মানুষের মৃত্যুর পর অজস্র প্রশ্নের মুখোমুখি হয়েছে ‘কবচ’ নামের এই প্রযুক্তি।

শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে বাহানগা বাজারে লাইনচ্যুত হয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি বগি। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় বেঙ্গালুরু-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়িও।

এই তিন ট্রেনের দুর্ঘটনায় বালেশ্বর এখন মৃত্যুপুরী। এখন পর্যন্ত ২৮৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন ৯ শতাধিক মানুষ। 

‘কবচ’ হলো মূলত একটি সংঘর্ষবিরোধী প্রযুক্তি। দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এর মাধ্যমে এড়ানো যায়। দেশটির রেল কর্তৃপক্ষের দাবি, এই প্রযুক্তি দুর্ঘটনাশূন্য রেল পরিষেবার জন্ম দেবে।

এই দুর্ঘটনার পর থেকেই ‘কবচ’ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, যার উত্তর খুঁজছে গোটা ভারত। রেলের অত্যাধুনিক প্রযুক্তি কি ব্যর্থ হয়েছে করমণ্ডল এক্সপ্রেসে, এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। 

image


আদৌ এই দুই ট্রেন এবং মালগাড়িতে ‘কবচ’ প্রযুক্তি ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

২০১২ সাল থেকে ‘কবচ’-এর নির্মাণপ্রক্রিয়া চলছে। ২০১৪ সালে প্রথম এই প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। এর মাধ্যমে রেল দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমে আসবে বলে দাবি করেছিল কর্তৃপক্ষ।

২০২০ সালে ‘কবচ’কে জাতীয় স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়। সর্বোচ্চ সুরক্ষা স্তরের পরীক্ষাতেও সবুজ সংকেত পায় এই প্রযুক্তি। তবে যাত্রীবাহী ট্রেন ছাড়া মালবাহী ট্রেনে ‘কবচ’ পদ্ধতি ব্যবহার করা হবে, এমন কোনও পরিকল্পনাও এখনও রেলের নেই।

রেল জানিয়েছে, ‘কবচ’ প্রযুক্তিতে রয়েছে মাইক্রো প্রসেসর, গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং রেডিও সংযোগব্যবস্থা। যাবতীয় আধুনিক প্রযুক্তি ‘কবচ’-এ ব্যবহার করা হয়েছে।

মূলত, একই লাইনের উপর দু’টি ট্রেনের উপস্থিতি নির্দিষ্ট দূরত্ব থেকেই বুঝতে পারে ‘কবচ’। সেই অনুযায়ী সে আগেভাগে ট্রেনের চালককে সতর্ক করে দেয়।

দু’টি ট্রেন একই লাইনে চলে এলে ইঞ্জিনে বসানো একটি যন্ত্রের মাধ্যমে অনবরত সিগন্যাল দিতে থাকে ‘কবচ’। যা চালকের দৃষ্টি আকর্ষণ করে। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন তিনি।

রেল জানিয়েছে, ‘কবচ’ শুধু সতর্কই করে না। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতিবেগ কমিয়ে দেয় এবং এর ফলে চালকের হস্তক্ষেপ ছাড়াই ট্রেনের ব্রেক কার্যকর হয়। এই পদ্ধতির আর একটি সুবিধা হল, নেটওয়ার্ক পদ্ধতিতে ট্রেন চলাচলের গতিবিধির উপর সরাসরি নজর রাখা যায়।

২০২২ সালের মার্চ মাসে ‘কবচ’ ট্রেনকে দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে কি না, তার পরীক্ষা চলছিল। সেই পরীক্ষামূলক যাত্রায় একটি ট্রেনে ছিলেন স্বয়ং রেলমন্ত্রী। দু’টি লোকো একই লাইনে পরস্পরের দিকে ছুটে যায়। 

কিন্তু তাদের অব্যর্থ পরিত্রাণ দিয়েছিল ‘কবচ’। ধাক্কা লাগার আগেই একটি ইঞ্জিন অপরটির চেয়ে ৩৮০ মিটার দূরত্বে থেমে গিয়েছিল। কোনও দুর্ঘটনা ঘটেনি। তার ভিডিও টুইটারে পোস্ট করে রেলমন্ত্রী বৈষ্ণব জানান, পরীক্ষা ১০০ শতাংশ সফল।

image


করমণ্ডল এক্সপ্রেস কিংবা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে আদৌ ‘কবচ’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। তাই ‘কবচ’ নিয়ে অনেক রকম প্রশ্নের মুখে রেল।

হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী ট্রেনগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ করমণ্ডল এক্সপ্রেস। দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য হোক কিংবা নিছক পর্যটন, বহু মানুষ এই ট্রেনের উপর ভরসা করে থাকেন।

গুরুত্বপূর্ণ এই ট্রেনে ‘কবচ’ প্রযুক্তি থাকাই স্বাভাবিক। সে ক্ষেত্রে, প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন দুর্ঘটনা এড়ানো গেল না, সেই প্রশ্ন উঠেছে। রেলের প্রযুক্তির যোগ্যতাও সে ক্ষেত্রে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।

কিন্তু যদি ‘কবচ’ না থাকে, তা হলেও রেলের নিস্তার নেই। এত গুরুত্বপূর্ণ ট্রেনে কেন ‘কবচ’ প্রযুক্তি ব্যবহার করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

আরও পড়ুন: বালেশ্বরের দুর্ঘটনাস্থলে মমতা, যাচ্ছেন মোদিও

একইসঙ্গে প্রশ্নের মুখে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। ওই ট্রেনেও ‘কবচ’ ব্যবহার করা হয়েছিল কি না, স্পষ্ট নয়। মালগাড়িতেও ‘কবচ’ ব্যবহার করা হয়েছিলো কিনা, তাও জানা যায়নি। 

দুর্ঘটনাগ্রস্ত দু’টি ট্রেনেই আধুনিক এবং নিরাপদ এইচএলবি কোচ ব্যবহার করা হয়েছিল। এই ধরনের কোচ লাইনচ্যুত হলে কাপলিং আলগা হয়ে দু’পাশে ছড়িয়ে পড়ে। শুক্রবারের দুর্ঘটনায় সেই বৈশিষ্ট্যই মারাত্মক হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে।


একাত্তর/এসজে

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর