তাইওয়ান যুদ্ধ হবে 'বিধ্বংসী', সতর্ক করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৯:৩৩ পিএম

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, তাইওয়ান প্রণালীতে যুদ্ধ হলে তা হবে "বিধ্বংসী" এবং বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে "যা আমরা কল্পনাও করতে পারি না"। 

শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা সংলাপে এসব কথা বলেন অস্টিন। এসময় চীন-যুক্তরাষ্ট্র দু'দেশের সামরিক বাহিনীর মধ্যে অনিচ্ছাকৃত সংঘর্ষ এড়ানোর লক্ষ্যে আলোচনায় অংশ নিতে চীনের প্রতি আহ্বান জানান তিনি। খবর সিএনএনের।  

অস্টিন বলেন, সমুদ্রে অবাধ চলাচল ও সংশ্লিষ্ট আকাশপথে উড্ডয়ন বজায় রাখতে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলো ও অংশীদারদের সঙ্গে অব্যাহতভাবে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্র একটি নতুন স্নায়ু যুদ্ধ চায় না"। আর প্রতিযোগিতাকে কোনভাবেই সংঘাতে পরিণত হতে দেয়া যাবে না।

তিনি এও বলেন যে, চীনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেশ দু'টি যত বেশি আলোচনা করবে তারা তত বেশি "সংকট বা সংঘাতের পথে ধাবিত হওয়ার মতো ভুল বোঝাবুঝি ও ভুল হিসেবনিকেশ" পরিহার করতে সক্ষম হবে।

image

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন 

এদিকে এই সংলাপের আগে অস্টিনের সঙ্গে চীনা প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুর একটি বৈঠক অনুষ্ঠানের জন্য করা মার্কিন অনুরোধ চীন প্রত্যাখ্যান করে।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানের কাছে ‘অপ্রয়োজনীয় আগ্রাসনমূলক রণকৌশল’ চালানোর জন্য ওয়াশিংটন বেইজিংকে অভিযুক্ত করে। পরে চলতি সপ্তাহে সিঙ্গাপুরে একটি প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে অস্টিনের সাথে আলোচনার জন্য চীনের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে আমন্ত্রণ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বেইজিং ওই বৈঠকে অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। 

মার্কিন সামরিক বাহিনী প্রকাশ করা ভিডিও ফুটেজে চীনের একটি যুদ্ধবিমানকে আমেরিকার বিমানের একেবারে সামনে দিয়ে অতিক্রম করতে দেখা গেছে।

আরও পড়ুন: ওরা রেলওয়েকে ধ্বংস করে দিয়েছে: লালু

তবে চীনের সামরিক বাহিনী বলেছে, মার্কিন বিমানটি সেখানে সামরিক প্রশিক্ষণ এলাকার রীতি ‘ভঙ্গ করেছিল’।

চীনের অভিযোগ, চীনের ওপর নিবিড় নজদারি চালানোর জন্য কোনো জাহাজ ও বিমান পাঠানো চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।


একাত্তর/আরবিএস  

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর