বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হাইতিতে ৪২ জনের মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২৩, ১১:৩৪ এএম

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে ৪২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৮৫ জন। 

সোমবার এক বিবৃতিতে হাইতির বেসামরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানায়। খবর: সিএনএন। 

সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাতে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়।  

জাতিসংঘ জানিয়েছে, তীব্র বৃষ্টিপাতে হাইতির কয়েকটি নদীর পানি উপচে পড়ছে। এ পরিস্থিতিতে আকস্মিক বন্যা, পাহাড় এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। 

এ দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে এবং ১১ জন নিখোঁজ রয়েছেন বলেও সংস্থাটি জানায়।

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি এক টুইট বার্তায় জানান, সরকার, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো একত্রে পরিস্থিতি মোকাবিলা করছে।

বৃষ্টি অব্যাহত থাকায় মৃত্যু বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্যা কবলিত এলাকায় কাজ করছে জরুরি পরিষেবাগুলো। 

এক টুইটে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) জানায়, তারা দ্রুত বাস্তুচ্যুত লোকদের জন্য খাবার সরবরাহ শুরু করবে।

আরও পড়ুন: সৌদির ঘোষণায় বেড়ে গেলো তেলের দাম

পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে তা আবহাওয়া পূর্বাভাসে এখনও জানা যায়নি।


একাত্তর/জো

গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
হিমালয়ে ভয়াবহ হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে এবং এখনও প্রায় ৪,২০০ মানুষ নিখোঁজ। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের দেয়ালজুড়ে...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর