সিএনএনের চেয়ারম্যান ও সিইও ক্রিস লিস্টের পদত্যাগ

আপডেট : ০৭ জুন ২০২৩, ১০:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস লিস্ট তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। 

বুধবার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানায়।

নিজের এক বছরের মেয়াদে ক্রিস লিস্ট নানাবিধ বিতর্কের জন্ম দেন। মার্কিন সংবাদ মাধ্যমটি পরিচালনায় ব্যর্থতার নানা অভিযোগ মাথায় নিয়ে শেষমেশ সরেই গেলেন তিনি।

বুধবার সিএনএনের দৈনিক মিটিংয়ে সংবাদমাধ্যমটির মালিকানা কোম্পানি ওয়ার্নার ব্রস. ডিসকভারির প্রধান নির্বাহী ডেভিড জাসল্যাভ বলেন, তিনি ক্রিসের সঙ্গে দেখা করেছেন, ক্রিস সিএনএন ছাড়ছেন।

সম্প্রতি দ্য আটলান্টিক ম্যাগাজিনে ক্রিস লিস্টকে নিয়ে ১৬ হাজার শব্দের এক প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই গুঞ্জন শুরু হয়। ওই প্রতিবেদনের জেরে গত সোমবার ক্রিস লিস্ট ক্ষমাপ্রার্থনাও করেন।

আরও পড়ুন: তিনদিনে সাড়ে তিন হাজার সেনা হারিয়েছে ইউক্রেন: শোইগু

দ্য আটলান্টিকের প্রতিবেদনে ক্রিস লিস্টের এক বছরের মেয়াদকালের নানা অনিয়ম, কর্মী ছাঁটাই, র‌্যাংক-রেটিংয়ে সর্বকালের সর্বনিম্ন অবস্থানে যাওয়ার বিস্তারিত তথ্য উঠে আসে।


একাত্তর/জো

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর