কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দিলেন এরদোয়ান

আপডেট : ১০ জুন ২০২৩, ০৩:০৯ পিএম

লিরার রেকর্ড দরপতনের পর তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে রদবদল করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অর্থ নির্বাহী হাফিজ গেয়ে এরকানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খবর: টিআরটি ওয়ার্ল্ড। 

এরকান এর আগে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের কো-সিইও এবং গোল্ডম্যান স্যাক্সের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গত ২৮ মে তৃতীয় মেয়াদে এরদোয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মাথায় এরকান এই নিয়োগ পেলেন।

গত কয়েক বছর ধরে লিরার মান কমে যাওয়া ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় লাগাম টেনে ধরতে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে এই নিয়োগ দিলেন এরদোয়ান।

পঞ্চম কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সাহাপ কাভসিওগ্লুর স্থলাভিষিক্ত হবেন এরকান। 

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে কাভসিওগ্লুর গত চার বছরের সময়কালে ২০২১ সালে লিরার ঐতিহাসিক পতন ঘটে এবং সেসময় বিগত ২৪ বছরের ইতিহাসে মূল্যস্ফীতি সর্বোচ্চ ৮৫ শতাংশ বৃদ্ধি পায়।

২০২১ সালের নীতিমালায় লিরার মান ১৯ শতাংশ থেকে কমিয়ে ৮ দশমিক ৫ শতাংশ করা হয়েছিল। কিন্তু বাস্তবে লিরার দরপতন ঘটেছিল এবং পরিস্থিতি স্বাভাবিক করতে ডজনখানের নীতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: রাশিয়াকে ড্রোন উৎপাদনে সহায়তা করছে ইরান: যুক্তরাষ্ট্র

রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, ধারাবাহিক পতনের মধ্য দিয়ে এই সপ্তাহে লিরার মান সর্বকালের সর্বনিম্ন অবস্থায় এসে ঠেকেছে। গতকাল ডলারের বিপরীতে লিরার বিনিময় হার দাঁড়িয়েছিল ২৩ দশমিক ১৭।


একাত্তর/জো

ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর