চীন সফরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

আপডেট : ১৩ জুন ২০২৩, ০২:৫২ পিএম

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক পূর্বনির্ধারিত সফরে চীনে পৌঁছেছেন।

মঙ্গলবার আব্বাস চীন পৌঁছান এবং শুক্রবার পর্যন্ত সেখানে অবস্থান করবেন। খবর: এএফপি।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে এটা পঞ্চমবারের মতো সরকারি সফর এই ফিলিস্তিনি নেতার।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, বেইজিং সফরকালে আব্বাস চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়, সবশেষ ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে কথা হবে। পাশাপাশি তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও মাহমুদ আব্বাসের বৈঠকের কথা রয়েছে বলে ওয়াফা জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গত সপ্তাহে বলেছিলেন, দীর্ঘদিনের ফিলিস্তিনি নেতা চীনা জনগণের একজন পুরোনো ও ভালো বন্ধু। ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার পুনরুদ্ধারের ন্যায়সঙ্গত বিষয়টিকে চীন সবসময় দৃঢ়ভাবে সমর্থন করে এসেছে বলেও জানান তিনি।

ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা সহজতর করতে সহায়তার জন্য চীন ইতিমধ্যে তার প্রস্তুতির কথা জানিয়েছে।

আরও পড়ুন: সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত

মধ্যপ্রাচ্যের সঙ্গে চীন সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। এ প্রচেষ্টার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে বেইজিং। বেইজিংয়ের এ প্রচেষ্টা ওয়াশিংটনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।


একাত্তর/জো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর