সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত

আপডেট : ১৩ জুন ২০২৩, ০২:৩৩ পিএম

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রোববার এক হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত হয়েছেন।

সোমবার মার্কিন সেনাবাহিনী বিষয়টি জানালেও এ দুর্ঘটনা কীভাবে ঘটেছে বা মার্কিন সেনারা কীভাবে আহত হয়েছেন, তা বিস্তারিত জানায়নি। খবর: রয়টার্স।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, ১০ সেনাসদস্যকে ওই অঞ্চল থেকে বেশি নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের তত্ত্বাবধানকারী সেন্ট্রাল কমান্ড আরও জানায়, কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। এ দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি মার্কিন সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা।

সিরিয়ায় ৯০০ জনের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই দেশটির পূর্বাঞ্চলে নিযুক্ত। আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এসব সেনা সেখানে দায়িত্ব পালন করছে।

সম্প্রতি বেশ কয়েক বছরে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী মার্কিন সেনাদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে। গত ২৫ মার্চ সিরিয়ায় পাল্টাপাল্টি হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হন। এসব হামলায় মার্কিন একজন ঠিকাদার নিহত হন এবং আরেকজন আহত হন।

ওবামা প্রশাসনের সময়ে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের সময় সিরিয়ায় প্রথম মার্কিন বাহিনী মোতায়েন করা হয়। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সঙ্গে তারা সেখানে দায়িত্ব পালন করেছে।  

সিরিয়ার নির্জন এলাকাগুলোয় এখনও শত শত আইএস সদস্য ঘাঁটি গেড়ে রয়েছে। সেখানে তাদের প্রতি মার্কিন নেতৃত্বাধীন জোট অথবা সিরিয়ার সেনাবাহিনীর কোনো সমর্থন নেই। তবে রাশিয়া ও ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর তাদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, আইএস এখনও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। 

আরও পড়ুন: সম্পর্কোন্নয়নে লাতিন আমেরিকা সফরে রাইসি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইরান ও রাশিয়ার সমর্থনের ওপর নির্ভর করেন। তিনি আমেরিকার বাহিনীকে দখলদার বলে মনে করেন।


একাত্তর/জো

দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
ইরানে সম্ভাব্য যেকোনো ধরনের মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়ে অভিনব এক পুরস্কারের কথা ঘোষণা করেছে ইরানি সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি ভূখণ্ডে অনধিকার...
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কয়েকজন নাবিক ও মেরিন সেনা সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর