সাংবাদিকতায় ফিরলেন বরিস জনসন

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৩:৫৫ পিএম

যুক্তরাজ্যের পার্লামেন্ট থেকে পদত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন তার পুরনো পেশা সাংবাদিকতায় ফিরলেন।

শুক্রবার প্রভাবশালী ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল বরিস জনসনের কলামিস্ট হিসেবে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে। খবর: বিবিসি।

ডেইলি মেইলের বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনি বরিসকে পছন্দ করুন কিংবা না করুন তার কলাম আপনাকে পড়তে হবে। ওয়েস্টমিনস্টারসহ (ব্রিটিশ পার্লামেন্ট) বিশ্বের লাখ লাখ মানুষ, সবার জন্যই এটা প্রযোজ্য।’

এখন থেকে প্রতি শনিবার পত্রিকাটিতে বরিসের কলাম প্রকাশিত হবে বলে নিশ্চিত করেছে এই সংবাদমাধ্যম। লাভজনক এ চাকরিতে পত্রিকাটির পক্ষ থেকে একটি গাড়িও পাচ্ছেন প্রভাবশালী এ রাজনীতিক।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, কলামে যুক্তরাজ্যের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নানান পদক্ষেপ বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেন বরিস।

ইতিমধ্যে শুক্রবার বিকেলে ডেইলি মেইলের অনলাইনে প্রকাশিত হয়েছে এই সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাপ্তাহিক কলাম।

তবে নতুন এ চাকরি নেয়ার ক্ষেত্রেও নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে বরিসের বিরুদ্ধে। যুক্তরাজ্যে মন্ত্রিত্ব ছাড়ার দুই বছরের মধ্যে চাকরি নিতে হলে অ্যাডভাইজরি কমিটি অন বিজনেস অ্যাপয়েন্টমেন্টের (অ্যাকোবা) অনুমতি নিতে হয়। কিন্তু বরিস অ্যাকোবার সাথে এ বিষয়ে কোন পরামর্শ করেনি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বরিসকে নীতি লঙ্ঘনের অভিযোগে চিঠিও দেয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাকোবা।

নানা ‘কেলেঙ্কারির’ জনক জনসনের ক্যারিয়ার শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। ডেইলি টেলিগ্রাফের ব্রাসেলস সংবাদদাতা হিসেবে কাজ করতে গিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তীব্র সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। ব্রেক্সিটের পক্ষে লড়তে শুরু করেছেন তখন থেকেই।

গত ৯ জুন এক বিবৃতি দিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন জনসন। এর আগে পার্টিগেট কেলেঙ্কারির কারণে গেল বছর প্রধানমন্ত্রীত্বও ছাড়তে হয়েছিল তাকে।

আরও পড়ুন: চাঁদ কেন ধীরে ধীরে পৃথিবীর কাছ থেকে দূরে সরে যাচ্ছে?

১৯৮৭ সালে টাইমস ম্যাগাজিনের প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই সাবেক ছাত্র। কিন্তু কোনো এক প্রতিবেদনে মনগড়া মন্তব্য দেয়ার কারণে সেই চাকরি হারাতে হয় তাকে। একসময় রাজনীতি আর সাংবাদিকতা একসঙ্গে চালিয়েছিলেন তিনি। সংসদ সদস্য এবং স্পেক্টেটর ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব একসঙ্গে সামলেছেন জনসন। প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত ডেইলি টেলিগ্রাফে নিয়মিত কলামও লিখেছেন তিনি।


একাত্তর/জো

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর