সিকিমে ২৩ বাংলাদেশিসহ দুই হাজার পর্যটক আটকা

আপডেট : ১৭ জুন ২০২৩, ১১:২৬ পিএম

ভারতের সিকিমে ভারী বর্ষণ ও পাহাড়ি ধসের কারণে আটকা পড়েছেন দুই হাজারেরও বেশি পর্যটক। তাদের মধ্যে ২৩ জন বাংলাদেশিও রয়েছেন। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

সিকিম প্রশাসন সূত্রে জানা গেছে, লাচেন এবং লাচুং এলাকার বিভিন্ন হোটেলগুলোতে আটকা পড়েছেন এক হাজার ৯৭৫ জন দেশি পর্যটক ও ৩৬ জন বিদেশি পর্যটক।

বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশের, ১০ জন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং তিন জন সিঙ্গাপুরের বাসিন্দা বলে জানা গেছে। খবর এনডিটিভি'র।  

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় কয়েক হাজার মানুষসহ ৩৪৫টি গাড়ি এবং ১১টি মোটরসাইকেলও আটকা পড়েছে।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, গেলো তিন দিনের ভারী বৃষ্টিপাতের কারণে সিকিমের বেশ কয়েকটি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। 

image

আরও পড়ুন: ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

কর্তৃপক্ষ বলছে, বৃষ্টি থামলেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করবে স্থানীয় প্রশাসন। এরইমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কুইক রেস্পন্স টিম, সিকিম পুলিশ, সেনাবাহিনী, ইন্দো টিবেতান বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং ট্রাভেল এজেন্সি এসোসিয়েশনের কর্মকর্তারা।  

উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সিকিম উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। সিকিমের রাজধানী শহর গ্যাংটক। সিকিম বাংলাদেশের নিকটবর্তী ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত। সিকিম ভারতীয় রাজ্যগুলোর মধ্যে সর্বাপেক্ষা কম জনবহুল। দুর্গম পার্বত্যাঞ্চল হওয়ায় এই রাজ্যে প্রায় এমন ঘটনা ঘটে। 

একাত্তর/আরবিএস  
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
হিমালয়ে ভয়াবহ হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে এবং এখনও প্রায় ৪,২০০ মানুষ নিখোঁজ। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের দেয়ালজুড়ে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর