ফিলিপাইনে ফেরিতে আগুন, ১২০ আরোহী জীবিত উদ্ধার

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৫:০০ পিএম

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় বোহোল প্রদেশের কাছে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ফেরিটিতে থাকা ৬৫ জন যাত্রী এবং ৫৫ ক্রুসহ ১২০ আরোহীর সবাইকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আল-জাজিরা জানিয়েছে, রবিবার সকালে সিকুইজোর প্রদেশ থেকে মধ্য ফিলিপাইনের বোহোল প্রদেশে যাওয়ার সময় এম/ভি এস্পেরানজা স্টার ফেরিতে আগুন ধরে যায়।

ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র আরমান্দো বালিলো বলেন, পাংলাও দ্বীপের কাছে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে এম/ভি এস্পেরানজা স্টার ফেরিটিতে আগুন লাগে। 

খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আরেকটি জাহাজ থেকে জলকামান ব্যবহার করে ফেরির আগুন নিয়ন্ত্রণে আনেন।

সেবু নগরীর পিসিজি স্টেশন সিনহুয়াকে জানায়, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। কর্তৃপক্ষ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।

কোস্ট গার্ড প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ফেরির এক প্রান্তের দু'টি ডেক থেকে আগুনের শিখা এবং কালো ধোঁয়া বের হচ্ছে এবং উদ্ধারকর্মীরা অন্য একটি জাহাজ থেকে জল কামান ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপপুঞ্জ ফিলিপাইনে প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে থাকে। সবশেষ গেলো মার্চে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ২৫০ যাত্রীসহ একটি ফেরিতে আগুন ধরে যায়। ওই ঘটনায় ৬ মাস বয়সী এক শিশুসহ ২৪ জন নিহত হয়।


একাত্তর/আরবিএস  

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর