ভেস্তে যাওয়া স্যাটেলাইটকে ‘চরম ব্যর্থতা’ বললো উত্তর কোরিয়া

আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:২৮ পিএম

গত মাসে ভেস্তে যাওয়া সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ চরম ব্যর্থতা ছিল বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। দেশটির ক্ষমতাসীন দলের সর্বশেষ বৈঠকে এ নিয়ে একটি প্রতিবেদন পেশ করা হয়েছে।

সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, শুক্রবার এবং রোববারের মধ্যে এই বর্ধিত পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিকট ভবিষ্যতে আরেকটি উৎক্ষেপণের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেয়া হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট উৎক্ষেপণের দায়িত্বে থাকা ব্যক্তিরা ‘ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন’। 

এটি ছিল দেশটির ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার (ডব্লিউপিকে) কেন্দ্রীয় কমিটির অষ্টম বর্ধিত পূর্ণাঙ্গ বৈঠক। 

উৎক্ষেপণের ব্যর্থতার পর পিয়ংইয়ং একটি প্রযুক্তিগত সমস্যার স্পষ্ট স্বীকারোক্তিতে বলেছিল, রকেটটি ‘দ্বিতীয় পর্যায়ের ইঞ্জিনের অস্বাভাবিক স্টার্টের কারণে শক্তি হারানোর পর’ সাগরে নিমজ্জিত হয়।

উত্তর কোরিয়া অঙ্গীকার করেছে যে, এটি তার পারমাণবিক সক্ষমতা বিকাশ অব্যাহত রাখবে এবং ‘বিশ্ব আধিপত্যের জন্য মার্কিন কৌশলের’ বিরোধিতাকারী অন্যান্য দেশের সাথে সংহতি জোরদার করবে।

বৈঠকে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বার্ষিক শস্য উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের মাধ্যমে খাদ্য সরবরাহে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

এই বছরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় বলে, উত্তরের খাদ্য পরিস্থিতি ‘অবনতি হয়েছে বলে মনে হচ্ছে’।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬.৪ মাত্রার ভূমিকম্প

বিচ্ছিন্ন দেশটি তার পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। কোভিড-১৯ প্রাদুর্ভাব বন্ধ করার লক্ষ্যে কঠোর স্ব-আরোপিত সীমান্ত লকডাউনের ফলে এর অর্থনীতিও আরও চাপে পড়েছে।

কেসিএনএ-র রিপোর্টে বলা হয়েছে, নেতা কিম জং উনের এই ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং চোলকে পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর বিকল্প সদস্য হিসেবে নামকরণ করা হয়েছে। তিনি ইউনাইটেড ফ্রন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন এশিয়া সফর এবং উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সাথে সম্ভাব্য হাই-প্রোফাইল বৈঠকের গুঞ্জনের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনে নজিরবিহীন ছক কষেছে পিয়ংইয়ং।...
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর