বাইডেনের মন্তব্যে একমত নন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ জুন ২০২৩, ১১:৩৬ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যের সাথে একমত নন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।

বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি বলেন, চীনে কী ধরনের সরকার থাকবে, তা চীনের জনগণের বিষয়। যদি তারা তাদের সরকার ব্যবস্থা বদলাতে চায়, সেটাও তাদের বিষয়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং বলছে, একদিকে উত্তেজনা প্রশমনের চেষ্টা, অন্যদিকে এ ধরনের মন্তব্য অযৌক্তিক ও একটি উসকানি। 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিপকিন্স ২৫ থেকে ৩০ জুন চীন সফর করবেন। সেখানে তিনি একটি বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এর মধ্যে নিউজিল্যান্ডের কয়েকটি বড় সংস্থাও রয়েছে। 

আরও পড়ুন: বিস্ফোরণে খান খান টাইটান, বেঁচে নেই কেউ

চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াংসহ রাজনৈতিক নেতাদের সাথেও বৈঠক করবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।


একাত্তর/আরবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
ভারত ও চীনের শীতল হতে থাকা দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। টানা সাত বছর পর আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ...
বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে দেশকে 'অদম্য লড়াইয়ের মনোভাব' প্রদর্শনের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সাথে ১৯৮৯ সালের ঐতিহাসিক তিয়েনআনমেন...
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর