আবারও ইতালির উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৪০

আপডেট : ২৪ জুন ২০২৩, ০১:০১ পিএম

ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার জাতিসংঘের শরণার্থী সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যে এ খবর জানা গেছে। খবর: এএফপি।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, ইতালির লাম্পাডুসা দ্বীপের উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি স্থানীয় সময় বৃহস্পতিবার ডুবে যায়।

ইতালিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি চিয়ারা কারদোলেত্তি জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা ব্যক্তিদের মধ্যে এক নবজাতকও রয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্ল্যাভিও ডি গিয়াকোমো বলেন, ৪৬ জন আরোহী নিয়ে নৌকাটি তিউনিসিয়া থেকে ছেড়ে আসে। আরোহীরা ক্যামেরুন, বুরকিনা ফাসো ও আইভরি কোস্টের নাগরিক।

সমুদ্রে জোরালো বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায় উল্লেখ করে তিনি জানান, বেঁচে থাকা কয়েকজনকে লাম্পাডুসায় নেওয়া হয়।

আইওএমের মুখপাত্র আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে সাতজন নারী ও একজন শিশু রয়েছে। যে কয়েকজন প্রাণে বেঁচে গেছেন তাদের সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।

তিনি বলেন, গত নভেম্বর থেকে তিউনিসিয়ান রুটে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়েছে। তবে এই অভিবাসনপ্রত্যাশীরা তিউনিসিয়া নয়, সাব-সাহারান আফ্রিকার দেশগুলো থেকে আগত।

আরও পড়ুন: ভারতের হরিয়ানা রাজ্যে ভূমিকম্প

মূলত সাব-সাহারান আফ্রিকার দেশগুলো থেকে তিউনিসিয়ায় গিয়ে বৈষম্যের শিকার হওয়া মানুষগুলোই জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে চাচ্ছে বলে জানান আইওএমের মুখপাত্র।


একাত্তর/জো

পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর