এক লাখ ৫৯ হাজার হজযাত্রীকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০২:০৫ পিএম

বৈধ অনুমোদন ছাড়া হজে অংশ নেয়ায় এক লাখ ৫৯ হাজার ১৮৮ জন হজযাত্রীকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব।

এর বাইরে অবৈধভাবে অনুপ্রবেশ এবং হজের সুবিধা নেয়ার দায়ে আরও ৫ হাজার ৮৬৮ জন বিদেশি নাগরিককে মক্কা থেকে গ্রেপ্তার করা হয়েছে। খবর গালফ নিউজের।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টোরেট অব পাবলিক সিকিউরিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহম্মদ আল বাসামি এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার সৌদি দৈনিক ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, হজযাত্রীদের পরিবহনের জন্য বৈধ অনুমোদনপত্র নেই, কিন্তু তা সত্ত্বেও তারা যাত্রীদের পরিবহন করেছেন -এমন একলাখ ৯ হাজার ১১৮টি যানবাহন জব্দ করেছে নিরাপত্তা কমিটি। শিগগিরই এই পরিবহনগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সৌদির আইনে বৈধ অনুমোদন ছাড়া হজযাত্রীদের পরিবহন করলে প্রথমবারে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার রিয়াল জরিমানার বিধান রয়েছে।

সরকারি হিসেব অনুযায়ী, চলতি বছরে হজ করতে মক্কা গিয়েছেন ২০ লাখেরও বেশি হজযাত্রী।

আরও পড়ুন: ইউক্রেনের নিষিদ্ধ মাইন ব্যবহারের প্রমাণ পাওয়ার দাবি

মহামারির ধাক্কা কেটে যাওয়ার পর ২০২২ সাল থেকে বিদেশি হজযাত্রীদের জন্য সীমান্ত বিধিনিষেধ পুরোপুরি শিথিল করেছে সৌদি সরকার।


একাত্তর/আরএ

হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর