জেনিন ছাড়ছে ইসরায়েলি সেনারা, নিহত বেড়ে ১২

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১২:১৯ পিএম

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইলি বাহিনী। বুধবার একটি প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গেলো দুই দশকের মধ্যে জেনিনে চালানো সবচেয়ে বড় এ সামরিক অভিযানেএখন পর্যন্ত ১২ জন ফিলিস্তিনি নাগরিক ও একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। শিশুসহ আহত হয়েছে আরও শতাধিক মানুষ।    

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ইসরাইলের দিকে ছোড়া পাঁচটি রকেট ভূপাতিত করেছে তারা। তবে কোনো গোষ্ঠী বা সংগঠন তাৎক্ষণিকভাবে এ দায় স্বীকার করেনি। 

এদিকে জেনিন থেকে সেনা প্রত্যাহার শুরু হওয়ার সাথে সাথে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার আরও একজন ফিলিস্তিনি ব্যক্তি ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়েছে। এ অভিযানে মোট ১২ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। 

image

এর আগে রবিবার রাতে জেনিনে প্রথম হামলা চালায় ইসরাইল। জেনিনে হামলা চালাতে এক হাজারেরও বেশি ইসরাইলি সেনা সোমবার ওই অঞ্চলে প্রবেশ করে। তাদের সহায়তায় পাঠানো হয় সাঁজোয়া যান, বুলেডোজার ও স্নাইপার। এছাড়া জেনিনের বিভিন্ন ভবনে হামলা চালাতে ব্যবহৃত হয় ড্রোন ও যুদ্ধবিমান।

এ হামলার প্রতিবাদে পশ্চিম তীরে ধর্মঘটের ডাক দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। শরণার্থী শিবির থেকে তিন হাজারেরও বেশি ফিলিস্তিনিকে স্থানীয় হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। 

ইসরাইলের দাবি, "সন্ত্রাসবাদী অবকাঠামোতে আঘাত" এবং জেনিন ক্যাম্প এলাকায় "বিস্তৃত সন্ত্রাস দমন" করতেই এ হামলা। 

image

অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, ইসরাইলি বাহিনী নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়েছে। নতুন করে যুদ্ধাপরাধ করেছে ইসরাইল।

এ বর্বরোচিত হামলায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবিক দপ্তরের মুখপাত্র ভেনেসা হুগেনিন বলেছেন, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে যে পরিমাণ বিমান ও স্থল অভিযান চলছে এবং একটি ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে যেভাবে বিমান হামলা চলছে তাতে আমরা শঙ্কিত।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদি জানান, ইসরাইলি বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। বোমা হামলায় অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

image


ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা বলেছেন, জেনিনের মানবিক পরিস্থিতি এখন ভয়াবহ।

আরও পড়ুন: ‘আরও উন্নত যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে সরকারের’

চলতি বছর সন্ত্রাস দমনের নামে জেনিনে দফায় দফায় হামলা ও সামরিক অভিযান চালিয়েছে ইসরাইল। আটক করা হয়েছে কয়েকশ' ফিলিস্তিনি নাগরিককে। ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর হাতে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে ২০ জনই জেনিনে নিহত হয়েছে।


একাত্তর/আরবিএস  

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর