ইতিহাসের সবচেয়ে গরম দিন দেখল বিশ্ব

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৪:১৬ পিএম

ইতিহাসের সবচেয়ে গরম দিন দেখল বিশ্ব। সোমবার বিশ্বের গড় তাপমাত্রা ছিলো ১৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস। যা ২০১৬ সালের আগস্ট মাসের রেকর্ড ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস সংস্থা ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন-এনসিইপি এসব তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

১৯৭৯ সালে তাপমাত্রা ও আবহাওয়ার খবর রাখতে স্যাটেলাইট মনিটরিং রেকর্ড শুরু হয়। এই রেকর্ডের তথ্য অনুযায়ী, গত ৩ জুলাইয়ের তাপমাত্রা আগের সব দিনের চেয়ে বেশি ছিল।

বিশেষজ্ঞদের ধারণা, ১৯ শতকের শেষদিকে যখন আবহাওয়ার যান্ত্রিক রেকর্ড শুরু হয় তারপর থেকে ২০২৩ সালের ৩ জুলাই সবচেয়ে উত্তপ্ত দিন ছিল।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তীব্র গরম পড়েছে। চীনের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ তাপ প্রদাহ। অপরদিকে উত্তর আফ্রিকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছেছে। এমনকি অ্যান্টার্কটিকা, যেখানে এখন শীতকাল চলছে, সেখানেও তাপমাত্রা বেশি দেখা যাচ্ছে।

গ্র্যান্থাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভাইরনমেন্টের জলবায়ু বিজ্ঞানী ফ্রেদ্রিক ওত্তো বলেছেন, এটি এমন একটি মাইলস্টোন যা আমাদের উদযাপন করা উচিত নয়। এটি সাধারণ মানুষ ও ইকো সিস্টেমের জন্য একটি মৃত্যুদণ্ড।

আরও পড়ুন: জাপোরিঝিয়ায় হামলা হবে, কিয়েভ-মস্কোর পাল্টাপাল্টি অভিযোগ

বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের সঙ্গে ক্রমবর্ধমান এল নিনো প্যাটার্নের সংমিশ্রণে তাপমাত্রা এতটা বৃদ্ধি পেয়েছে।


একাত্তর/আরএ

বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের দিনগুলোতে তাপপ্রবাহ, খরা ও দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল, বিদ্যুৎ বিভ্রাট এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন গভর্নর...
বিশ্বের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিলো চলতি বছরের সেপ্টেম্বর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা। বৈশ্বিক গড় তাপমাত্রা চলতি মাসেও রেকর্ডের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর