সমুদ্রের দুই মাইল গভীরে অক্টোপাসের প্রজননস্থল

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৮:৩৫ পিএম

প্রশান্ত মহাসাগরের কোস্টারিকা উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মাইল গভীরে অক্টোপাসের একটি প্রজননস্থলের সন্ধান পেয়েছেন সমুদ্রবিজ্ঞানীরা। এই প্রথম আবিষ্কৃত এই প্রজননস্থলকে অক্টোপাস নার্সারি বলছেন তারা। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন।

গত মাসে তিন সপ্তাহের জন্য সমুদ্র অভিযানে বেরিয়েছিলেন ২০ জন বিজ্ঞানীর একটি দল। আর সেই অভিযানের সময় প্রশান্ত মহাসাগরের কোস্টারিকা উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মাইল গভীরে অক্টোপাসের একটি প্রজননস্থলের সন্ধান পান সমুদ্রবিজ্ঞানীরা। 

অলাভজনক প্রতিষ্ঠান স্মিট ওশান ইনস্টিটিউটের গবেষণা যান ফ্যালকর-এ চেপে সমুদ্রের গভীরে গিয়েছিলেন বিজ্ঞানীরা। যাত্রাপথে তারা ডোরাডো আউটক্রপ নামে একটি বিশেষ পাথুরে স্থান দেখতে পান। ২০১৩ সালে ওই জায়গায় বিজ্ঞানীরা অক্টোপাসের ডিম দেখেছিলেন।

অঞ্চলটি অক্টোপাসের বংশবৃদ্ধির জন্য কার্যকরী কি না, তা নিয়ে সন্দেহ ছিলো। কারণ গভীর সমুদ্রের অক্টোপাসরা শীতল পরিবেশ পছন্দ করে। কিন্তু সমুদ্রের ওই স্থানে তুলনামূলক ভাবে তাপমাত্রা বেশি। 

image

তবে শেষ মিশনে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে ডোরাডো আউটক্রপ প্রকৃতপক্ষে একটি সক্রিয় নার্সারি। তাঁরা সেখানে ডিম ফুটে অক্টোপাসের বাচ্চা বেড়ে ওঠা পর্যবেক্ষণ করেছেন। এই আবিষ্কারকে স্মরণীয় বলছেন বিজ্ঞানীরা।

স্মিট ওশান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জ্যোতিকা বিরমানি এক বিবৃতিতে এই আবিষ্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, কোস্টারিকা উপকূলে সমুদ্রপৃষ্ঠের ২ হাজার ৮০০ মিটার গভীরে একটি নতুন সক্রিয় অক্টোপাস নার্সারির আবিষ্কার প্রমাণ করে, মহাসাগর সম্পর্কে আমাদের এখনো অনেক কিছু শেখার আছে।

image

কোস্টারিকা উপকূলের নার্সারিতে পাওয়া অক্টোপাসগুলো মিউসোক্টোপাস প্রজাতির বলে মনে করা হচ্ছে। ছোট থেকে মাঝারি আকারের গভীর সমুদ্রের এসব অক্টোপাসের নিজেদের সুরক্ষায় ব্যবহার করার মতো বিশেষ তরল নেই। 

শিকারিকে ফাঁকি দেয়ার জন্য পানির রং বদলে দিতে এই তরল ছড়িয়ে থাকে। সমুদ্রের এই অঞ্চলটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ছিলো এত দিন। নিরাপত্তা নিয়ে তাই জোর দিতে চাইছেন বিজ্ঞানীরা। সে অনুযায়ী শিগগিরই পরিকল্পনা দেবেন তারা। 


একাত্তর/এআর


অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবেলায় ভারতের মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এরিমধ্যে উপকূল থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বহু মানুষকে। মুম্বাইসহ মহারাষ্ট্রের বিভিন্ন...
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পৃথিবীর প্রায় অর্ধেক এলাকা তলিয়ে যাওয়া রোধে অত্যবশ্যকীয় পদক্ষেপ হিসেবে শনিবার প্রথমবারের মতো আন্তর্জাতিক চুক্তির একটি খসড়ায় স্বাক্ষরে সম্মত হয়েছে জাতিসংঘের...
গত তিন দশকে বিশ্ব জুড়ে অবৈধভাবে হত্যা করা হয়েছে ১১ লাখের বেশি সামুদ্রিক কচ্ছপ। সম্প্রতি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।গবেষকরা জানিয়েছেন, বিপন্ন প্রজাতি হিসেবে সুরক্ষা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর