জহু সৈকতে সমুদ্র স্নানে নেমে নিখোঁজ চার তরুণ

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৩:১১ পিএম

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবেলায় ভারতের মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এরিমধ্যে উপকূল থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বহু মানুষকে। মুম্বাইসহ মহারাষ্ট্রের বিভিন্ন উপকূলের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করার ঘোষণা করা হয়েছে।

মুম্বাইয়ের জনপ্রিয় জুহু সৈকতেও আপাতত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এরপর কথা না শুনে বন্ধুদের সঙ্গে জুহু সৈকতে পিকনিক করতে যান কয়েক তরুণ। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় ছয় তরুণ। যার মধ্যে দুই জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ চারজন।

সোমবার এ ঘটনা ঘটলেও মঙ্গলবার সকাল পর্যন্ত নিখোঁজদের হদিশ মেলেনি। রাতেই মুম্বাই কর্পোরেশন তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে, যা এখনও চলছে। তবে সাগর উত্তাল থাকায় অভিযান ব্যাহত হচ্ছে। 

নিখোঁজ চার তরুণ মুম্বইয়ের ভাকোলার দাত্তা মন্দির এলাকার বাসিন্দা। সোমবার বিকালে তারা আরও চার বন্ধুর সঙ্গে জুহু সৈকতে যান। বিকেল ৫টা নাগাদ ৬ জন সমুদ্রে স্নান করতে নামে। তারা জুহু কোলিওয়াদার দিকে জেটির ভেতর দিয়ে সমুদ্রে নামেন। 

লাইফগার্ড জ্যাকেট না পরেই সমুদ্রে নামেন তারা। তারপর কিছুক্ষণ পরেই তারা তলিয়ে যান। ওই তরুণদের সমুদ্রে নামার সময় জেটিতে উপস্থিত কর্মীরা লাইফগার্ড পরার কথা বলেছিলেন। বাঁশিও বাজানো হয়। কিন্তু, তারা কোনো কথায় কান দেননি। 

আরও পড়ুন: ‘বিপর্যয়’ মোকাবেলায় গুজরাট ও মহারাষ্ট্রে বিশাল যজ্ঞ

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর জেরে ইতিমধ্যে মুম্বাই ও মহারাষ্ট্রের বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্র বন্ধ করার ঘোষণা করা হয়েছে। জুহু সৈকতেও আপাতত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 

এদিকে, তীব্র হাওয়ার দাপটে গাছ পড়ে গুজরাটে দুই শিশুসহ চার জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 


একাত্তর/এসি

পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে সোমবার সকালে আঘাত হানা শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা একলাফে বেড়ে কমপক্ষে ৭৭ জনে পৌঁছেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে ও স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, দেশের...
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ৯৯ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
প্রশান্ত মহাসাগরের কোস্টারিকা উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মাইল গভীরে অক্টোপাসের একটি প্রজননস্থলের সন্ধান পেয়েছেন সমুদ্রবিজ্ঞানীরা। এই প্রথম আবিষ্কৃত এই প্রজননস্থলকে অক্টোপাস নার্সারি বলছেন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর