৩০ বছরে ১১ লাখের বেশি কচ্ছপ হত্যা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪২ পিএম

গত তিন দশকে বিশ্ব জুড়ে অবৈধভাবে হত্যা করা হয়েছে ১১ লাখের বেশি সামুদ্রিক কচ্ছপ। সম্প্রতি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

গবেষকরা জানিয়েছেন, বিপন্ন প্রজাতি হিসেবে সুরক্ষা আইন থাকার পরও গত দশকে বিশ্বের ৬৫টি দেশে প্রতি বছর ৪৪ হাজার সামুদ্রিক কচ্ছপ মারা গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক জেসি সেনকো বলেন, সংখ্যাটি অনেক বেশি হলেও প্রায় নিশ্চিতভাবেই বলা যায়, এতে প্রকৃত দৃশ্য ফুটে উঠছে না।

তিনি আরও বলেন, উচ্চ আয়ের দেশগুলো বিলাসবহুল পণ্য হিসেবে যত দিন চাইবে, উন্নয়নশীল দেশগুলো ততদিন অবৈধ কচ্ছপ সরবরাহ চালিয়ে যাবে।

সাধারণত খাবার হিসেবে, ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে, প্রত্নবস্তু, সাজসজ্জা বা গহনা হিসেবে বিক্রির জন্য সামুদ্রিক কচ্ছপ শিকার করা হয়। 

আরও পড়ুন: অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান খান

দক্ষিণ-পূর্ব এশিয়া ও মাদাগাস্কার হচ্ছে সামুদ্রিক কচ্ছপ শিকারের হটস্পট। সবচেয়ে বেশি কচ্ছপ পাচার হয় ভিয়েতনাম থেকে। চীন-জাপান হলো অবৈধ কচ্ছপের বড় বাজার।

জাতিসংঘ বলছে, কচ্ছপ শিকার ও পাচার একটি বৈশ্বিক অবৈধ বন্যপ্রাণী বাজারের অংশ। প্রতি বছর সেখানে অন্তত দুই হাজার৩০০ কোটি মার্কিন ডলারের কচ্ছপ বা কচ্ছপ পণ্য বেচাকেনা হয়।


একাত্তর/এসি


গাজায় খাদ্য সংকটের কারণে হতাশাগ্রস্ত পরিবারগুলো প্রোটিনের বিরল উৎস হিসেবে সামুদ্রিক কচ্ছপ খাওয়ার দিকে ঝুঁকছে। এসব কচ্ছপ খোসা ছাড়ানোর পর মাংস কেটে সেদ্ধ করে পেঁয়াজ, গোলমরিচ, টমেটো এবং মশলার মিশ্রণে...
প্রশান্ত মহাসাগরের কোস্টারিকা উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মাইল গভীরে অক্টোপাসের একটি প্রজননস্থলের সন্ধান পেয়েছেন সমুদ্রবিজ্ঞানীরা। এই প্রথম আবিষ্কৃত এই প্রজননস্থলকে অক্টোপাস নার্সারি বলছেন...
অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ মোকাবেলায় ভারতের মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এরিমধ্যে উপকূল থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বহু মানুষকে। মুম্বাইসহ মহারাষ্ট্রের বিভিন্ন...
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পৃথিবীর প্রায় অর্ধেক এলাকা তলিয়ে যাওয়া রোধে অত্যবশ্যকীয় পদক্ষেপ হিসেবে শনিবার প্রথমবারের মতো আন্তর্জাতিক চুক্তির একটি খসড়ায় স্বাক্ষরে সম্মত হয়েছে জাতিসংঘের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর