সিরিয়ায় আইএস নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:২৭ এএম

সিরিয়ার পূর্বাঞ্চলে ড্রোন হামলায় আইএসআইএল (আইএসআইএস) জঙ্গিগোষ্ঠীর এক নেতাকে হত্যা করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

শুক্রবার এক হামলার ফলে ওসামা আল-মুহাজেরের মৃত্যু হয়েছে বলে রোববার মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে।

আইএসআইএল সশস্ত্র গোষ্ঠীর আরেকটি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেছেন, ‘আমরা এটা পরিষ্কার করেছি যে, আমরা সমগ্র অঞ্চলে আইএসআইএসের পরাজয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ’।

‘আইএসআইএস শুধুমাত্র এই অঞ্চলের জন্যই নয়, এর বাইরেও হুমকি হয়ে দাঁড়িয়েছে,’ তিনি যোগ করেছেন।

সেন্টকম-এর মতে, অভিযানে কোনো বেসামরিক লোক নিহত হয়নি তবে জোট বাহিনী ‘বেসামরিক আহত হওয়ার প্রতিবেদন মূল্যায়ন করছে’।

তাদের অভিযোগ, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো দিনের শুরুতে রাশিয়ান যুদ্ধবিমান দ্বারা হয়রানির শিকার হয়েছিল।

সিরিয়ায় আইএসআইএল-এর বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া মার্কিন ড্রোনগুলো বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো রাশিয়ান সামরিক বিমান দ্বারা হয়রানির শিকার হয়েছিল বলে একজন মার্কিন কমান্ডার সে সময় বলেছিলেন।

বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ বলেছেন, বিমানগুলো ‘ড্রোনের সামনে অগ্নিশিখা ফেলে এবং বিপজ্জনকভাবে কাছাকাছি উড়ে যায়, এতে জড়িত সমস্ত বিমানের নিরাপত্তা বিপন্ন হয়’।

আরও পড়ুন: চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলায় ছয়জন নিহত

বুধবার অন্য একটি ঘটনায়, তিনটি রাশিয়ান জেট মার্কিন ড্রোনের সামনে প্যারাসুট ফ্লেয়ার ফেলেছিল জানিয়ে তিনি মস্কোকে ‘এই বেপরোয়া আচরণ বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন।

বুধবার এবং বৃহস্পতিবার রাশিয়ান যুদ্ধবিমান এবং মার্কিন রিপার ড্রোন সম্পর্কিত দুটি পৃথক ঘটনা ভিডিওতে ধারণ করা হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে।


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে সরকারি জমি দখল, প্রভাব বিস্তার কিংবা নামমাত্র ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে নতুন করে কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেয়া হবে না বলে স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর