সিরিয়ায় আলাদা গাড়িবোমা বিস্ফোরণে আটজন নিহত

আপডেট : ১০ জুলাই ২০২৩, ১২:৪৪ পিএম

সিরিয়ার উত্তরাঞ্চলে আলাদা দু’টি গাড়িবোমা বিস্ফোরণে তিন শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার আঙ্কারাপন্থী যোদ্ধা নিয়ন্ত্রিত তুর্কি সীমান্তের নিকটবর্তী গ্রাম শাওয়াতে গাড়ি মেরামতের একটি দোকানে প্রথম দফার বিস্ফোরণ ঘটানো হয়।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে গাড়ি বোমা হামলায় তিন শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত ও আরও ১০ জন আহত হয়েছে।

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক ও তাদের অনুসারীদের দখলে থাকা এলাকাগুলোতে সশস্ত্র বিভিন্ন গ্রুপের মধ্যে টার্গেট হত্যা, বোমা হামলা এবং সংঘর্ষ হতে দেখা যাচ্ছে।

ওই পর্যবেক্ষণ সংস্থা জানায়, দ্বিতীয় ঘটনায় মানবিজ নগরীতে একটি গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’র (এসডিএফ) সাথে যুক্ত তিন যোদ্ধা নিহত হয়।

মানবিজ হলো ইসলামিক স্টেট গ্রুপের একটি সাবেক শক্ত ঘাঁটি। বর্তমানে এলাকাটি মার্কিন সমর্থিত এসডিএফের সাথে যুক্ত একটি সামরিক পরিষদের অধীনে রয়েছে।

আরও পড়ুন: সিরিয়ায় আইএস নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

তবে এ দুই ঘটনার পর তাৎক্ষণিকভাবে কেউ বোমা হামলার দায় স্বীকার করেনি।

২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভ ব্যাপকভাবে দমনপীড়নের মধ্য দিয়ে সিরিয়ার যুদ্ধ শুরু হয়।


একাত্তর/এসজে

দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি...
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত নিজেদের বৃহত্তম সামরিক ঘাঁটি থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে মার্কিন বাহিনী। সোমবার সকালে হাসাকা প্রদেশের ‘কাসরাক’ ঘাঁটি থেকে ডজনখানেক ট্রাককে...
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সাথে জড়িত থাকার অভিযোগে এক অস্ট্রেলীয় নাগরিকের ওপর আগামী দুই বছরের জন্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর