মাঝ আকাশে ক্রুদের মারধর ও বিমানে ভাঙচুর চালালেন যাত্রী

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৮:৫৭ পিএম

এয়ার ইন্ডিয়ার টরন্টো-দিল্লিগামী বিমানে এবার নেপালের এক যাত্রীর বিরুদ্ধে ক্রুদের সঙ্গে দুর্ব্যবহার ও বিমানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল।

মঙ্গলবার বিমানটি দিল্লিতে পৌঁছানোর পর অভিযুক্তকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

বিমানে আসন পরিবর্তন নিয়ে বাক-বিতণ্ডার জেরে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নেপালি ওই যাত্রীর নাম মহেশ সিং পান্ডে। টরন্টো-দিল্লিগামী বিমানে ইকোনমি ক্লাসের যাত্রী ছিলেন তিনি। বিমানে ওঠার পর সিট পরিবর্তন করবেন বলে জানান তিনি। সিট পরিবর্তন করা যাবে না বলে ক্রুরা জানিয়ে দেন ওই যাত্রীকে।

নিষেধ সত্ত্বেও সিট পরিবর্তন করতে গেলে একজন ক্রু বাধা দেন মহেশকে। আর এই বাধাদানকে কেন্দ্র করে তার সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। আদিত্য নামের ওই ক্রুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বলে অভিযোগ করেছেন ওই ক্রু।

এই সময় বিমানের অন্য ক্রুরা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। তারপর বিমানের নির্ধারিত আসনে গিয়ে বসেন মহেশ। কিন্তু কিছুক্ষণ পরে সিট পরিবর্তন নিয়ে ফের ঝামেলা শুরু করেন তিনি।

এমনকি নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কা না করেই বিমানের মধ্যে ধূমপান করতে থাকেন তিনি। সেসময় ক্ষিপ্ত হয়ে বিমানের ওয়াশরুমের দরজাও ভেঙে দেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। বিমানের ক্রুরা এবং যাত্রীদের কেউ কেউ মহেশকে বাধা দিতে গেলে তাদের মারধরও করেন তিনি।

বিমানটি দিল্লি পৌঁছালে খবর দেওয়া হয় দিল্লি পুলিশকে। অভব্য আচরণ ও বিমানে ভাঙচুরের অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।

দিল্লি পুলিশ অভিযুক্ত মহেশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৬, ৩৩৬, এবং ২২, ২৩ এবং ২৫ ধারায় একটি মামলা নথিভুক্ত করেছে। সেই সঙ্গে শুরু হয়েছে ঘটনার তদন্ত।

আরও পড়ুন: রাশিয়ার নতুন ইতিহাস বইয়ে ইউক্রেন যুদ্ধ জয়ের ভবিষ্যৎবাণী

এয়ার ইন্ডিয়ার বিমানে এ ধরণের ঘটনা এই প্রথম নয়। গত এপ্রিলে দিল্লি-লন্ডনগামী একটি বিমানেও এক যাত্রী দুই ক্রুকে মারধর করেন বলে অভিযোগ। এছাড়াও দুইবার মদ্যপ যাত্রী অন্য যাত্রীর গায়ে প্রস্রাব করার মতো ঘটনাও ঘটিয়েছেন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটেই।


একাত্তর/জো

ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নতুন করে আটজনকে গ্রেপ্তার করেছে। এর আগে তিনজনসহ এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করলো দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর