বার্লিনে ঘোরাফেরা করছে বন্য সিংহী, আতঙ্কে শহরবাসী

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৫:০৮ পিএম

জার্মানির বার্লিন শহরের বাইরে একটি বড় আকারের বিড়াল জাতীয় প্রাণী ঘোরাফেরার খবর পাওয়ার পর বন্য পশুটির খোঁজ করছে পুলিশ। পশুটি একটি সিংহী হতে পারে বলে এই আশঙ্কায় বাসিন্দাদের ঘর থেকে বের হতে মানা করা হয়েছে। 

বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, শহরের দুই বাসিন্দা প্রাণীটিকে একটি শুয়োর তাড়া করতে দেখে পুলিশকে জানায়। 

বুধবার টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে ক্লেইনমাচনো এলাকার একটি বনে একটি সিংহীকে দেখা যায়।

যদি প্রাণীটি সিংহী হয়, তবে এটি কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়। স্থানীয় চিড়িয়াখানা, পশুর অভয়ারণ্য এবং সার্কাস বলেছে, তাদের কাছ থেকে কোনও সিংহ পালিয়ে যায়নি।

পুলিশের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তারা জানেন না প্রাণীটি কোথা থেকে এসেছে। 

বৃহস্পতিবার ভোরে ব্র্যান্ডেনবার্গ পুলিশ ক্লেইনমাচনো, টেলটো এবং স্ট্যানসডর্ফের বাসিন্দাদের একটি ‘পালানো বন্য প্রাণীর" হুমকির কারণে বাড়ির ভিতরে থাকতে বলে। 

পরে এক টুইটবার্তায় তারা বলে, বন্য প্রাণীটি সিংহী হতে পারে। সতর্কতার আওতাধীন এলাকার সীমানা বার্লিনের দক্ষিণে বাড়ানো হয়েছে।

বাড়ির ভেতরে থাকার পাশাপাশি, বাসিন্দাদের তাদের পোষা প্রাণী ঘরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অধরা প্রাণীটিকে খুঁজে বের করার জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন: মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানোর ভিডিও নিয়ে ক্ষোভ

একজন পশুচিকিত্সক এবং ট্রাঙ্কুলাইজার বন্দুকসহ শিকারিরাও অনুসন্ধানে জড়িত। কর্তৃপক্ষ এটিকে মানবিক উপায়ে আটক করার আশা করছে।

কর্তৃপক্ষ ধারণা করছে, পশুটি বর্তমানে কোনও জঙ্গল এলাকায় ঘুমাচ্ছে। 


একাত্তর/এসজে

জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের প্রাদেশিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)-র অভূতপূর্ব ও ঐতিহাসিক বিজয়ে চরম উদ্বেগ জানিয়েছেন ফরাসি সরকারের শীর্ষ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর