কঙ্গোতে বোমা বিস্ফোরণে ৯ জন নিহত, ১৬ জন আহত

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৯:৪৩ পিএম

পূর্ব ডিআর কঙ্গোতে দুর্ঘটনাক্রমে এক বিস্ফোরণে ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে নর্থ কিভু প্রদেশের রুথসুরু অঞ্চলের লুভোয়ে সুধ এলাকায় এই ঘটনা ঘটে।

ওই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি মোয়ানগাজা বলেন, এক স্থানীয় বাসিন্দা একটি বিস্ফোরক ডিভাইস খুঁজে পেয়ে এক মিলিশিয়া সদস্যকে দেয়ার সময় বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলে ৯ জন ব্যক্তি নিহত হন এবং ১৬ জন আহত হন । 

কাছের এক হাসপাতালের একজন নার্স বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় দুইজন ব্যক্তি নিহত হন। বাকি সাতজন মারা যান আহত অবস্থায় চিকিৎসা নেয়ার সময়। 

আহত অন্য ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি । 

গত কয়েক দশক ধরে পূর্ব ডিআরসি-র বেশিরভাগ অংশে বেশকিছু সশস্ত্র গোষ্ঠী অবস্থান করছে। জাতিসংঘের একটি জরিপ অনুসারে, এই অঞ্চলে ১২০টির মতো সশস্ত্র গোষ্ঠী রয়েছে।  

এরকম একটি দল এম২৩ বছরের পর বছর লুকিয়ে থাকার পর ২০২১ সালের শেষের দিকে আবার অস্ত্র হাতে তুলে নেয় এবং উত্তর কিভুর বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয়। 

জাতিসঙ্ঘের দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) অনুসারে এসব বিদ্রোহী অভিযানে ১০ লাখের বেশি মানুষ বাসস্থান হারিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের জুনের রিপোর্টে দেখা যায়, এই সকল গোষ্ঠী সাম্প্রতিক সময়ে খুন, ধর্ষণ, ডাকাতির মতো সহিংসতা চালিয়েছে সবচেয়ে বেশি। 

আরও পড়ুন: ওয়াশিংটনের ফোনকলে সাড়া দিচ্ছেনা পিয়ংইয়ং

জাতিসংঘের বিশেষজ্ঞরা, ডিআরসি সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশের অভিযোগ, রুয়ান্ডা এম২৩ সমর্থন করে। যদিও রুয়ান্ডা তা অস্বীকার করেছে।  


একাত্তর/পিএজে

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কুমামোতো অঞ্চলের একটি শপিং মলে রহস্যজনক বিস্ফোরণ এবং ধসে পড়া...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর