কিয়েভে হামলা চালিয়ে পাল্টা জবাব দিলো মস্কো

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৭:০৬ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে আকাশপথে হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ হামলা হয়। এছাড়া ইউক্রনের দানিয়ুব নদীবন্দরের একটি শস্য গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত চার ব্যক্তি আহত হয়েছেন। 

একদিন আগে, সোমবার সকালে রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রন ড্রোন হামলা চালানোর পরপরই ওই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলো রাশিয়া। সে অনুযায়ী মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে আকাশপথে হামলা চালায় মস্কো।

ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান শেরহি পপকো জানান, হামলা প্রতিহত করার জন্য তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে। এর আগে কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসন ড্রোন হামলার জন্য সতর্কতা জারি করে। হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।

এদিকে ইউক্রেনের দানিয়ুব নদীবন্দরের একটি শস্য গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ওডেসার প্রধান ওলেহ কিপার জানান, ইরানের তৈরি ড্রোন দিয়ে রাশিয়া চার ঘণ্টা ধরে গুদামে হামলা চালানো হয়। ১৫টি ড্রোনের মধ্যে তিনটি ড্রোন ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে জানান তিনি। হামলায় অন্তত চার ব্যক্তি আহত হয়েছেন। 

এই হামলা, পাল্টা হামলার মাঝে যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা চালানোকে সমর্থন করে না তারা। 

এদিকে রাশিয়া দাবি করেছে ইউক্রনে ২৪ ঘন্টায় ৩৫টি ট্যাংক ধ্বংস করেছে তারা। ট্যাংকগুলোর মধ্যে ১৫টি জার্মানির লোপার্ড এবং যুক্তরাষ্ট্রের তৈরি ২০টি ব্র্যাডলি ট্যাংক রয়েছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন। পুতিন বলেছেন, এটি একদিনে ইউক্রেনীয় বাহিনীর সর্বোচ্চ ট্যাংক ধ্বংসের রেকর্ড।


একাত্তর/এআর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর