উপকূলে বনায়নে পাঁচ কোটি গাছ লাগাবে সৌদি আরব

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৬:৪২ পিএম

২০৩০ সালের মধ্যে উপকূলীয় এলাকায় লোনা পানি ও আবহাওয়া সহনশীল ম্যানগ্রোভ জাতীয় পাঁচ কোটি গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বিশেষ সরকারি প্রকল্প রেড সি গ্লোবাল-আরএসজি’র বরাতে  তথ্য জানিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি।

গাছ রোপণের জন্য পশ্চিম উপকূলবর্তী অঞ্চলগুলোকে বেছে নেয়া হয়েছে। সৌদির এই উপকূলটি লোহিত সাগরের তীরে অবস্থিত। এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম এই বনায়ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় চারা উৎপাদনে একটি নার্সারিও এরইমধ্যে তৈরি করা হয়েছে। 

স্থলভাগের অধিকাংশ গাছপালা সামুদ্রিক পানি ও লোনা আবহাওয়া সহ্য করতে না পারলেও ম্যানগ্রোভ জাতীয় গাছপালা সহজে এ পরিবেশে ভালোভাবে টিকে থাকতে পারে। প্রকৃতপক্ষে, লোনা পানির নিয়মিত জোয়ারভাটা ব্যতীত ম্যানগ্রোভ বনাঞ্চলের টিকে থাকা অসম্ভব।

বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতা ম্যানগ্রোভ গাছের বেশি। সাধারণ গাছের চেয়ে ৫-১০ গুণ পর্যন্ত কার্বন শোষণের ক্ষমতা রাখে ম্যানগ্রোভ গাছ। এছাড়া উপকূলীয় অঞ্চলের ভূমিক্ষয় রোধ এবং বাস্তুসংস্থান রক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে ম্যানগ্রোভ বনাঞ্চল।

আরও পড়ুন: স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করতে চায় ইউনেস্কো

আরএসজি'র বিবৃতিতে বলা হয়েছে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ, উপকূলীয় অঞ্চলের ভূমিক্ষয় রোধ এবং সামুদ্রিক বাস্তুসংস্থান রক্ষার জন্য এই প্রকল্প নেয়া হয়েছে। আমরা আশা করছি, অদূর ভবিষ্যতে মানবসৃষ্ট এই বনাঞ্চল দেশী-বিদেশী পর্যটকদেরও আকৃষ্ট করবে।


একাত্তর/এসজে

হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর