অস্ট্রেলিয়ায় শিশু পরিচর্যাকর্মীর ৯১ শিশুকে যৌন নির্যাতন

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১১:৫১ এএম

অস্ট্রেলিয়ায় এক প্রাক্তন শিশু পরিচর্যাকর্মীর বিরুদ্ধে ৯১ জন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনাকে দেশটির ইতিহাসে অন্যতম জঘন্য অপরাধ বলে অবহিত করা হয়েছে।

মঙ্গলবার অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) এ ঘটনার কথা প্রকাশ করে। খবর: আলজাজিরা।

এএফপি জানায়, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে এক হাজার ৬২৩টি পৃথক অপরাধের অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে ১৩৬টি ধর্ষণের অভিযোগ এবং ১০ বছরের কম বয়সী শিশুকে যৌন হেনস্তা ও শিশু শোষণের উপাদান তৈরির ৬১৩টি অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, সিডনি, ব্রিসবেন এবং দেশের বাইরে ২০০৭ থেকে ২০২২ সালের মধ্যে ১২টি বিভিন্ন শিশু পরিচর্যা কেন্দ্রে অপরাধগুলি সংগঠিত হয়েছে। অপরাধী নিজেই তার শিকারদের অপব্যবহার করেছে। এবং ভুক্তভোগীদের সবাই ছিল প্রাক-বয়ঃসন্ধিকালীন মেয়ে।

পুলিশ আরও জানায়, অপরাধীর কাছ থেকে পাওয়া শিশু নির্যাতনের বেশকিছু ভিডিও পাওয়া গেছে। সেই ভিডিওগুলোতে ৮৭জন অস্ট্রেলিয়ান শিশুকে চিহ্নিত করা হয়েছে এবং চারজন শিশু ছিলো বিদেশি। 

২০১৪ সালে শিশু শোষণের কিছু ভিডিও ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ার পর থেকে তদন্তকারীরা এই অপরাধীর সন্ধান করছিলেন।

অভিযুক্ত ব্যক্তিকে কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট থেকে ২০২২ সালের আগস্টে মাসে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি অনেকগুলো শিশু শোষণের অপরাধে অভিযুক্ত হওয়ার পর থেকে পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ এই অপরাধীর নাম গোপন রেখেছেন। পুলিশ জানায়, তার ২১শে আগস্ট ব্রিসবেন ম্যাজিস্ট্রেট আদালতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

এএফপি উত্তর সহকারী কমিশনার জাস্টিন গফ বলেছেন, এটি একটি দারুণ খবর যে ওই অপরাধীকে শনাক্ত করা হয়েছে এবং এই ঘৃন্যতম অপরাধ বন্ধ হয়েছে। তিনি এএফপির এ কাজের জন্য অত্যন্ত গর্বিত বলেও জানান গফ।

তিনি আরও বলেন, তবে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে এ অপরাধীকে শনাক্ত করতে এবং শিশুদের বিরুদ্ধে জঘন্য অপরাধ বন্ধ করতে এএফপি এবং অন্যান্য আইন প্রয়োগকারীরা অনেক সময় নিয়েছে। 

আরও পড়ুন : মস্কোর বাণিজ্যিক কেন্দ্রে ড্রোন হামলা

নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের সহকারী কমিশনার মাইকেল ফিটজেরাল্ড বলেন, এ মামলাটিকে তাদের গোয়েন্দাদের দেখা শিশু নির্যাতনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলির মধ্যে একটি।


একাত্তর/পিএজে

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর