ইরানে নজিরবিহীন তাপপ্রবাহে দুইদিনের ছুটি

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১২:০৫ পিএম

নজিরবিহীন তাপপ্রবাহের কারণে ইরানে দুইদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার দেশটিতে সরকারি ছুটি থাকবে।

বয়স্ক এবং স্বাস্থ্যঝুঁকি আছে এমন লোকদের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইরানের অনেক শহর ইতোমধ্যে এ তাপপ্রবাহের কবলে পড়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে এ সপ্তাহে তাপমাত্রা ১২৩ ডিগ্রি ফারেনহাইট (৫১ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে।

সরকারের মুখপাত্র আলী বাহাদোরি-জাহরোমি বলেছেন, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হাসপাতালগুলো সতর্ক অবস্থায় থাকবে।

বুধবার তেহরানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: উঁচু ভবন থেকে পড়েই মারা গেলেন স্পাইডারম্যান

গত কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ তাপপ্রবাহ বিশ্বের অনেক জায়গায় বিরূপ প্রভাব ফেলেছে। মানুষের অসচেতনতার কারণে জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।


একাত্তর/জো

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর