ক্রিমিয়া সেতু ও রুশ জাহাজে হামলার হুমকি ইউক্রেনের

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১০:০৬ পিএম

রাখঢাক না করেই রুশ জাহাজ ও ক্রিমিয়া সেতুতে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে ইউক্রেন।

শনিবার কৃষ্ণসাগরে একটি রুশ ট্যাংকারে ড্রোন আঘাতে হানার পর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ইউক্রেন। খবর: সিএনএন।

ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) প্রধান ভ্যাসিল মালিউক বলেন, রাশিয়ার জাহাজ অথবা ক্রিমিয়া সেতুতে যেকোনো বিস্ফোরণ যৌক্তিক ও কার্যকর পদক্ষেপ। এ ধরনের বিশেষ অভিযান ইউক্রেনের আঞ্চলিক জলসীমায় চালানোটা সম্পূর্ণ বৈধ।

এ ধরণের হামলা বন্ধে মস্কোকে সমাধানের একটা পথ দেখিয়েছেন তিনি। তা হলো রাশিয়াকে ইউক্রনীয় ভূখণ্ড ও জলসীমানা ছেড়ে যেতে হবে।

রুশ সামরিক ব্লগাররা জানিয়েছেন, শুক্রবার ক্রিমিয়ার সেতুর কাছে রাশিয়ার একটি তেলের ট্যাংকার ইউক্রেনীয় নৌ-ড্রোনের হামলার শিকার হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দও শুনেছেন।

সম্প্রতি ক্রিমিয়া সেতু ও মস্কোর বাণিজ্যিক কেন্দ্রে হামলা চোখে পড়ার মতো। গত মাসে রাজধানী মস্কোয় কয়েক দফা ড্রোন হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে ক্রিমিয়া সেতুতেও হামলা হয়।

আরও পড়ুন: অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি গুলিতে নিহত

এসব হামলার দায় এর আগে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কিয়েভ। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে জোরপূর্বক ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় মস্কো। এটিকে যেকোনো মূল্যে ফিরে পাওয়ার প্রতিজ্ঞা করেছেন জেলেনস্কি।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর