ইতালিতে অভিবাসীবাহী জাহাজ ডুবে নিহত দুই, উদ্ধার ৫৭

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৬:৫৫ পিএম

ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসার কাছে অভিবাসীবাহী দুটি জাহাজডুবির পর দুইজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে। 

রোববার বার্তাসংস্থা আনসা জানিয়েছে, তিউনিসিয়ার অভিবাসন সংকটের হটস্পট স্ফ্যাক্স বন্দর থেকে যাত্রা করা জাহাজ দুটি শনিবার ইউরোপে যাওয়ার পথে ডুবে যায়। 

একটি জাহাজে ৪৯ জন অন্যটিতে ৪২ জন যাত্রী ছিল। কোস্টগার্ড লাম্পেদুসার ২৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে জীবিতদের উদ্ধার করে কোস্টগার্ড। এসময় এক নারী ও তার শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেছেন, তিনি শুধুমাত্র বেঁচে যাওয়াদের সংখ্যা এবং দুটি মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করতে পারেন।

ইতালীয় টহল নৌকা এবং এনজিও গোষ্ঠীগুলোর দ্বারা সমুদ্রে উদ্ধারের পর গত কয়েক দিনে দুই হাজারেরও বেশি মানুষ ল্যাম্পেদুসায় পৌঁছেছে। ঝড়ো বাতাস দ্বীপের চারপাশের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

স্থানীয় গনমাধ্য্যম জানিয়েছে, শুক্রবার প্রায় ২০ অভিবাসী লম্পেদুসায় পৌঁছানোর সময় পাথরের সাথে তাদের নৌকা বিধ্বস্ত হওয়ার পর একটি পাহাড়ে আটকা পড়েছেন। কোস্টগার্ড সমুদ্রপথে বা হেলিকপ্টারের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারেনি। 

রোববার এনজিও গ্রুপ ওপেন আর্মস সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছে, দু'দিনেরও বেশি সময় ধরে রুক্ষ সমুদ্রে যাত্রা করার পর দক্ষিণ ইতালীয় বন্দর ব্রিন্ডিসিতে ১৯৫ অভিবাসীকে নামানো শুরু করেছে তারা।

অভিবাসীদের সারাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ইতালির ডানপন্থী সরকার অভিবাসীদের ল্যাম্পেদুসা বা সিসিলিতে নামতে দেয়ার পরিবর্তে, দাতব্য জাহাজগুলোকে দূরবর্তী বন্দরগুলোতে বরাদ্দ করার নীতি গ্রহণ করেছে।

আরও পড়ুন: পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৯, আহত ৫০ 

এনজিওগুলো অভিযোগ করেছে, এটি তাদের নেভিগেশন খরচ বাড়ায় এবং বেঁচে থাকাদের দুর্দশাকে দীর্ঘায়িত করে। 

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এই বছর এখন পর্যন্ত প্রায় ৯২ হাজার অভিবাসী দেশটিতে আগমন করেছেন, যা গত বছর এই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। 


একাত্তর/এসজে

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে তিনটি বাংলাদেশি পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর