তিউনিসিয়া উপকূলে অভিবাসীদের নৌকা ডুবে চারজন নিহত

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৮:৪৩ পিএম

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে অন্তত চারজন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ৫১ জন।

স্থানীয় সময় রোববার তিউনিসিয়ার কেরকেনাহ দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। খবর: রয়টার্স।

তিউনিসিয়ার এক বিচার বিভাগীয় কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, ডুবে যাওয়া নৌকাটির সব অভিবাসীই সাব-সাহারান আফ্রিকান।

সম্প্রতি তিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশী অসংখ্য মানুষ নৌকাডুবির ঘটনায় নিহত হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত ৯০১ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সুদানে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সেনাবাহিনীর হামলা

সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর বহু মানুষ দারিদ্য থেকে মুক্তি পেতে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।


একাত্তর/জো

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে তিনটি বাংলাদেশি পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশী নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র বা ‘গ্রিন কার্ড’ সংক্রান্ত নতুন এক বিজ্ঞপ্তি ঘিরে গত কয়েকদিন ধরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে অভিবাসী মহলে। ক্ষোভ ও উদ্বেগের...
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশ থেকে ২০২৫ সালের শেষ তিন মাসে মোট এক লাখ ১৫ হাজার ৪৪০ জন অভিবাসীকে সংশ্লিষ্ট দেশগুলো ছেড়ে যাওয়ার আইনি নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর