মাক্স-জাকারবার্গ লড়াই লাস ভেগাসে নয়, রোমে!

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১০:২১ পিএম

টেক মোগল ইলন মাস্ক এবং মার্ক জাকারবার্গ এক মাসেরও বেশি সময় ধরে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে মুখোমুখি হবার কথা বলে আসছেন। এই লড়াই ফেসবুক এবং নতুন প্লাটফর্ম এক্স-এ একযোগ সরাসরি সম্প্রচার করা হবে। 

সম্প্রতি, টেসলার সিইও তার নতুন প্ল্যাটফর্মের (সাবেক টুইটার) ব্যবহারকারীদের জানিয়েছেন যে, তাদের বহুল কাঙ্খিত লড়াইটি হবে রোমে। বিশেষ করে প্রাচীণ রোমের কোন স্থানে হতে যাওয়া এই লড়াইকে তিনি ‘মহাকাব্যিক’ হিসাবে উল্লেখ করেছেন। 

কয়েকদিন ধরেই জুকারবার্গের সাথে ‘খাঁড়া লড়াই’-তে নামার বিষয়টি বেশ ঘটা করে প্রচার করে আসছেন টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক। এক টুইটে তিনি জানান, জুকারবার্গের সাথে তার খাঁচা যুদ্ধ হবে ইতালির রোমের ঐতিহাসিক জায়গায়। তার দাবি, এ লড়াই হবে এক মহাকাব্যিক স্থানে।

মাস্ক বলেন, ‘জুক’স ফাউন্ডেশন ও আমি এই লড়াইয়ের আয়োজন করবো। এটা দুই প্ল্যাটফর্ম এক্স ও মেটায় সরাসরি সম্প্রচার করা হবে। সবকিছু ক্যামেরার সামনেই রোমে ঘটবে। এরচেয়ে আধুনিক আর কিছু নাই। আমি ইতালির প্রধানমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রীর সাথে কথা বলেছি।

এ লড়াই থেকে আয় করা অর্থ প্রবীণদের কল্যাণে ব্যয় করার ঘোষণাও দিয়েছেন মাস্ক। এর আগে আরেক পোস্টে মাস্ক জানান, প্রস্তুতির অংশ হিসেবে সারাদিন ভারোত্তোলন করছেন। সেই পোস্টে এক নেটিজেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা যুদ্ধের সভ্য রূপ। ছেলেরা যুদ্ধ ভালোবাসে।

image


আরও পড়ুন: কনসার্টের সময় নাচানাচিতে ভূকম্পনের সৃষ্টি!

চলতি বছরের জুনে মাস্কের এক পোস্টের পর এই লড়াইয়ের প্রসঙ্গ আলোচনায় আসে। প্রথমত এক বার্তায় মাস্ক জানান, মি. জাকারবার্গের সঙ্গে কেজ ফাইটের কথা ভাবছি। এটি জাকারবার্গের নজরে এলে ফেসবুকে লেখেন, আমাকে ঠিকানা দিন। 

পরে ইলন মাস্ক জাকারবার্গের পোস্টের জবাবে লিখেন, ভেগাস অক্টাগন। স্থানটি হলো যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থিত একটি খাঁচায় ঘেরা স্থান। মেঝেতে নরম মাদুর পাতা। যার ওপর যুক্তরাষ্ট্রের বিখ্যাত কেইজ ফাইট চ্যাম্পিয়নশিপ ‘আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়।


একাত্তর/আরবিএস  

মার্ক জাকারবার্গের সঙ্গে তার প্রস্তাবিত মুষ্টিযুদ্ধ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ লাইভস্ট্রিমিং করা হবে বলে জানিয়েছেন এক্স-এর স্বত্বাধিকারী ইলন মাস্ক। এই দুই সোশ্যাল মিডিয়া মোগল গত মার্চ থেকে...
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ফেসবুক ও টুইটারের শীর্ষ ব্যক্তি হিসেবে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্কের মধ্যে প্রতিযোগিতা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এবার এই দুই জায়ান্ট...
তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তার স্ত্রী প্রিসিলা চ্যান এক মেয়ের জন্ম দিয়েছেন।শুক্রবার (২৪...
টুইটারের পর এবার বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাতৃপ্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি এর মোট জনবলের ১৩ শতাংশ ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। বুধবার (৯ নভেম্বর)...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর