মারামারি করবেন মাস্ক ও জাকারবার্গ!

আপডেট : ২২ জুন ২০২৩, ০৫:৪১ পিএম

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ফেসবুক ও টুইটারের শীর্ষ ব্যক্তি হিসেবে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্কের মধ্যে প্রতিযোগিতা থাকাটা অস্বাভাবিক কিছু নয়।

এবার এই দুই জায়ান্ট সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতায় নামছেন, তবে তা প্রযুক্তির মাঠে নয়। তাদের মধ্যে লড়াই হবে মুষ্টিযুদ্ধের ময়দানে। 

বৃহস্পতিবার টুইটারে এক পোস্টে ইলন মাস্ক জাকারবার্গকে মারামারির আহবান জানিয়ে বলেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। 

জাকারবার্গ পরে মাস্কের টুইটের একটি স্ক্রিনশট পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমাকে লোকেশন পাঠান’।

মাস্ক তখন জাকারবার্গের প্রতিক্রিয়ার উত্তরে বলেন ‘ভেগাস অক্টাগন’।

দ্য অক্টাগন হলো আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রতিযোগিতার জন্য ব্যবহৃত ভেন্যু। 

এই মাসের শেষের দিকে ৫২ বছরে পা দেবেন ইলন মাস্ক। আরও একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘আমার একটি দুর্দান্ত মুভ রয়েছে যাকে আমি 'দ্য ওয়ালরাস' বলি, যেখানে আমি কেবল আমার প্রতিপক্ষের উপরে শুয়ে থাকি এবং আর কিছুই করি না’। 

পরে তিনি ওয়ালরাসের একটি ছোট ভিডিও টুইট করেন, তবে এ থেকে মনে হতে পারে সম্ভবত জাকারবার্গের প্রতি তার চ্যালেঞ্জ গুরুতর নাও হতে পারে।

তিনি আরও বলেন, ‘আমার বাচ্চাদের তুলে নিয়ে বাতাসে ছুঁড়ে ফেলা ছাড়া আমি প্রায় কখনই শরীরচর্চা করি না’।

অন্যদিকে, ৩৯ বছর বয়সী জাকারবার্গ ইতোমধ্যে মিক্সড মার্শাল আর্ট প্রশিক্ষণ নিচ্ছেন এবং সম্প্রতি জিউ-জিৎসু টুর্নামেন্ট জিতেছেন।

এই লড়াইয়ে কে জিতবে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিতর্ক শুরু করলে মাস্ক ও জাকারবার্গের এই কথোপকথন ভাইরাল হয়ে পড়ে। লড়াইয়ের বিজ্ঞাপন দিয়ে মিম-ও বানিয়ে ফেলেছেন অনেকে। 

আরও পড়ুন: খেরসন-ক্রিমিয়া সংযোগ সেতুতে ইউক্রেনের হামলা

এই মাসের শুরুর দিকে, মেটা টুইটারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি পাঠ্য-ভিত্তিক সামাজিক নেটওয়ার্কের জন্য কর্মীদের পরিকল্পনা দেখিয়েছে বলে সূত্র বিবিসিকে জানিয়েছে।

এটি বাস্তবায়িত হলে টুইটার ব্যবহারকারীরা মেটার ইমেজ-শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে অনুসরণ করা অ্যাকাউন্টগুলোকে টুইটারেও অনুসরণ করতে পারবেন। 


একাত্তর/এসজে

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর