১০ মিনিটে শনাক্ত হবে হৃদরোগ, কিট বানালো ইরান

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১২:৩৫ পিএম

দ্রুততম সময়ের মধ্যে হৃদরোগ শনাক্ত করার কিট আবিষ্কার করেছে ইরানের একটি গবেষণা প্রতিষ্ঠান।  

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন নিউজ নেটওয়ার্ক পার্স টুডে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, একজন মানুষের হার্ট অ্যাটাক হয়েছে কিনা, এই কিট ব্যবহার করে তা মাত্র ১০ মিনিটের মধ্যে জানা যাবে। এর ফলে যেমন বহু মানুষের জীবন বাঁচবে, তেমনি স্বাস্থ্যসেবা খাতের খরচ কমে আসবে।

প্রতিবেদনে বলা হয়েছে, মানবদেহের হার্ট মাসেল ক্ষতিগ্রস্ত হলে রক্তে ট্রোপোনিন নামক একটি প্রোটিন নিঃসরিত হয়। মানুষের আঙ্গুল থেকে মাত্র এক ফোঁটা রক্ত নিয়ে এই কিটে দিলেই রক্তের ট্রোপোনিনের মাত্রা শনাক্ত করা সম্ভব হবে। রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করার মতো মাত্র ১০ মিনিটের এই টেস্ট হাসপাতালের পাশাপাশি ঘরে বসেও যে কেউ করতে পারবেন।

এই কিট ব্যবহার করে একজন মানুষ এ বিষয়ে নিশ্চিত হতে পারবেন যে, তিনি আলামতবিহীন হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিনা। ফলে তার পক্ষে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা সম্ভব হবে।

গবেষকরা বলছেন, এই কিটের স্পর্শকাতরতা শতকরা ৯৮ ভাগ। ইরানের জাতীয় ও আন্তর্জাতিক নিরীক্ষণ প্রতিষ্ঠানগুলো কিটটির কার্যকারিতা অনুমোদন করেছে। 

উন্নত দেশগুলোতেও প্রায় একই ধরনের কিট পাওয়া যায়। তবে এসব অত্যন্ত ব্যয়বহুল। তেহরানের দাবি, তাদের তৈরি কিট শতভাগ ইরানি প্রযুক্তিতে তৈরি এবং এটির দাম তুলনামূলক অনেক কম।

আরও পড়ুন: শার্লটকে উড়িয়ে সেমিতে মেসির মায়ামি

গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, তারা প্রতিবেশী দেশগুলোতে কিটটি রপ্তানির পরিকল্পনা হাতে নিয়েছেন। এসব দেশে এ ধরনের কিটের ব্যাপক চাহিদা রয়েছে।

সংশ্লিষ্টদের ধারণা, প্রতিবেশী দেশগুলোতে এই কিটের অন্তত ২০ কোটি ইউরোর বাজার রয়েছে। 


একাত্তর/আরবিএস  

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর