আলোর উৎসবে মেতেছেন চীনের ই গোষ্ঠীর বাসিন্দারা

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৬:০৩ পিএম

বার্ষিক আলোকবর্তিকা উৎসবে মেতে উঠেছে চীনের সিচুয়ান প্রদেশের ই গোষ্ঠীর বাসিন্দারা। এ উৎসবে মূলত অনুকূল আবহাওয়া, ভালো ফসল উৎপাদন আর পরিবারের সবার সুস্থতা কামনা করে প্রার্থনা করেন স্থানীয়রা। নাচ, গান আর চোখ ধাঁধানো আলোর উৎসবে অংশ নিতে প্রতিবছরের মতো এবারও সেখানে জড়ো হন পর্যটকরা। 

বাদ্যের তালে তালে নাচছে সবাই। হাতে হাতে আলোকবর্তিকায় যেন রাতের আধারে এক ঘোর লাগানো সৌন্দর্য। আছে নারী, পুরুষ, শিশু আর বৃদ্ধও। এদের বেশিরভাগই স্থানীয় জাতিগোষ্ঠী ই সম্প্রদায়ের মানুষ। বৃহস্পতিবার চীনের সিচুয়ার প্রদেশের সিচাং শহরে হয়ে গেলো এমনই চোখ ধাঁধানো বার্ষিক আলোকবর্তিকা উৎসব।

প্রতি বছর ষষ্ঠ চন্দ্রমাসের ২৪ তারিখে ই জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় ঐতিহ্যবাহী এই উৎসব উদযাপন করা হয়। মূলত আলোকবর্তিকা উৎসবে অনুকূল আবহাওয়া, ভালো ফসল উৎপাদন আর পরিবারের সবার সুস্থতা কামনা করে প্রার্থনা করেন স্থানীয়রা। 

প্রাচীন যুগে বন্য পশুপাখি লোকালয় থেকে দূরে রাখতে আগুন জ্বালানো হতো। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতেও প্রার্থনা করা হতো আগুন জ্বালিয়ে। সেখান থেকেই বার্ষিক এই প্রার্থনার উৎসব শুরু হয় বলে জানান ই সম্প্রদায়ের মানুষজন। ই ছাড়াও নাক্সি ও বাই জাতিগোষ্ঠীর মানুষজনও আলোকবর্তিকা উৎসবে অংশ নেন।

image


তারা বলেন, আমাদের পূর্বপুরুষরা এই উৎসব পালন করে এসেছেন। আমরাও তাদের স্মরণে প্রতিবছর আলোকবর্তিকা উৎসব করি। কোন বছরই এর ব্যতিক্রম হয় না। এটি আমাদের জন্য প্রাণের উৎসব। ই জাতিগোষ্ঠীর কাছে এটি খুবই পবিত্র ও ঐতিহ্যবাহী একটি দিন।

উৎসবে ক্যাম্প ফায়ার ছাড়াও বুলফাইটিং, আর রেসলিংয়ের মতো প্রতিযোগিতার আয়োজনও ছিলো দেখার মতো। ব্যতিক্রমী এই উৎসব দেখতে প্রতিবছরই বহু পর্যটকেরও সমাগম হয়। এদের একজন বলেন, ই সম্প্রদায়ের মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ। এই উৎসবে আসা আমার জন্য একটি দারুণ অভিজ্ঞতা।

আরও পড়ুন: চীনের গোয়েন্দাদের হাতে ধরা সিআইএ’র চীনা গুপ্তচর

উৎসবের শেষ ভাগে প্রিয়জনের জন্য ভালোবাসা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। এদিকে, এই উৎসবকে নিরবচ্ছিন্ন করতে সিচাং শহরের গুরুত্বপূর্ণ সব রাস্তাঘাটে যান চলাচল সাময়িক বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফলে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও এতে পরিপূর্ণ আনন্দ করার সুযোগ পান।


একাত্তর/এসজে

নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর