চীনের গোয়েন্দাদের হাতে ধরা সিআইএ’র চীনা গুপ্তচর

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৫:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে কাজ করা এক চীনা গুপ্তচরকে গ্রেপ্তার করেছে চীনের গোয়েন্দারা। গ্রেপ্তারকৃত গুপ্তচর চীনের একটি সামরিক কোম্পানিতে কাজ করছিলেন।

শুক্রবার তাকে গ্রেপ্তারের খবর জানায় চীনের নিরাপত্তা মন্ত্রণালয়। এ ঘটনা বিদেশে চীনা নাগরিকদের গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত হওয়ার বিপদ এবং ঝুঁকির বিষয়টিকে সামনে নিয়ে এসেছে বলে মন্ত্রণালয় উল্লেখ করে। খবর: রয়টার্স।

উইচ্যাট চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে চীনের নিরাপত্তা মন্ত্রণালয় বলে, জেং নামের ওই গুপ্তচরকে ইতালিতে থাকা এক সিআইএ এজেন্ট নিয়োগ দিয়েছিলেন। জেংকে সামরিক কোম্পানিটির পক্ষ থেকে উচ্চতর পড়াশুনার জন্য ইতালিতে পাঠানো হয়েছিল। সেখানে গিয়েই সিআইএ এজেন্টের সঙ্গে তার পরিচয় হয়।

তারপর একসঙ্গে চলাফেরা, নানা জায়গায় ঘোরাঘুরির মধ্য দিয়ে দুইজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে জেং ওই সিআইএ এজেন্টের ওপর মানসিকভাবে নির্ভরশীলও হয়ে পড়েন বলে জানায় চীনা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, পরবর্তীতে জেংয়ের কাছে চীনের সামরিক বাহিনী সম্পর্কে নানা স্পর্শকাতর তথ্য চান ওই সিআইএ এজেন্ট। তথ্য পাচারের বিনিময়ে জেংকে বিপুল পরিমাণ অর্থ এবং তার পরিবারকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। এরপর জেং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেন এবং তাকে বিশেষ গোয়েন্দা প্রশিক্ষণও দেওয়া হয়।

আরও পড়ুন: পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক

দেশে ফিরে জেং চীনে সক্রিয় অন্যান্য সিআইএ এজেন্টদের সঙ্গে দেখা করেন। একাধিকবার তিনি সিআইএ’র কাছে চীনের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন বলে বিবৃতিতে জানিয়েছে চীনের নিরাপত্তা মন্ত্রণালয়। তথ্য প্রমাণের ভিত্তিতেই জেংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।


একাত্তর/জো

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর