যুদ্ধের মধ্যেই ইউক্রেনে শীর্ষ সেনা কর্মকর্তাদের বরখাস্ত

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৭:৪৭ পিএম

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনে দুর্নীতিবিরোধী অভিযানে ঘুষ গ্রহণ এবং সেনাবাহিনীতে যোগ দিতে সক্ষম এমন প্রাপ্ত বয়স্কদের দেশ থেকে পাচারের অভিযোগে আঞ্চলিক সামরিক নিয়োগ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ৩০ জনের বেশি কর্মকর্তাকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা হয়েছে এবং সব আঞ্চলিক সামরিক নিয়োগ কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে। 

রাজধানী কিয়েভে জেলেনস্কি সেনা নিয়োগের অনিয়মের কথা উল্লেখ করেন। তিনি এমন একটি সময়ে সেনা কর্মকর্তাদের বহিস্কার করেছেন, যখন রাশিয়ার সাথে যুদ্ধ একটি জটিল পর্যায়ে প্রবেশ করেছে এবং দেশের সেনাবাহিনীতে নতুন নিয়োগের প্রয়োজন।

জেলনস্কি বলেন, তাদের বিরুদ্ধে নগদ ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ঘুষ গ্রহণ বা লড়াইয়ের যোগ্য লোকদের ইউক্রেন ছেড়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার মতো অভিযোগ রয়েছে। ঘুষ গ্রহণ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ১১২টি মামলা হয়েছে।

ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, এই সিস্টেমটি এমন লোকদের দ্বারা চালিত হওয়া উচিত যারা ঠিক জানে যে যুদ্ধ কী এবং কেন যুদ্ধের সময় ঘুষ নেয়া রাষ্ট্রদ্রোহী কাজ। যাদের বরখাস্ত করা হয়েছে তাদের জায়গায় প্রবীণ যোদ্ধা এবং সম্মুখ যুদ্ধে আহত সেনাদের বসানো হবে। 

এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দেশজুড়ে মহামারির মতো ছড়িয়ে পড়া দুর্নীতির মূলোৎপাটনের ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতিও তিনি একাধিকবার দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: সিরিয়ায় সামরিক বাসে আইএস হামলায় নিহত বেড়ে ৩৩

দুর্নীতির অভিযোগে শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করা এই প্রথম নয়। এর আগে জেলেনস্কি চলতি বছরের জানুয়ারিতে অর্থ আত্মসাতের অভিযোগে মন্ত্রিসভার সদস্য ভাসিল লজিনস্কিকে বরখাস্ত করেছিলেন। এর ধারাবাহিকতায় তিনি দেশটির সেনাবাহিনীকেও ছাড় দিচ্ছেন না।


দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর