ওয়াগনারকে অর্থায়ন করতে পারে বেলারুশ, দাবি যুক্তরাজ্যের

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৫:২৭ পিএম

মস্কো সশস্ত্র ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারকে আর অর্থায়ন করবে না বলে দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ পরিবর্তিত পরিস্থিতির সুযোগে সশস্ত্র ওয়াগনারকে বেলারুশ সহায়তা করতে পারে বলেও জানয় তারা।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার টুইটারে বলছে, বিশাল বাহিনীটিকে আর্থিকভাবে সাহায্য করাটা অযৌক্তিক। খবর: সিএনএন।

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর সঙ্গে চুক্তি অনুযায়ী, মিনস্কে অবস্থান করছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। জুনে রাশিয়ায় প্রায় ২৪ ঘণ্টার ব্যর্থ বিদ্রোহ শেষে তার বাহিনী বেলারুশে আশ্রয় নিয়েছে।

এর পরপরই বেলারুশে তাদের সশস্ত্র অবস্থানে উদ্বেগ জানিয়েছে ন্যাটোর পূর্ব ইউরোপীয় দেশগুলো। ন্যাটো জোটের অন্যতম শক্তিধর রাষ্ট্র পোল্যান্ড সীমান্তের কাছাকাছিই অবস্থান নিয়েছে ওয়াগনারের শতাধিক যোদ্ধা। গত মাসে তাদের গতিবিধির কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি।

আরও পড়ুন: পেনসিলভেনিয়ায় বিস্ফোরণে নিহত চার, আহত তিন

এসব ওয়াগনার যোদ্ধারা অভিবাসী ছদ্মবেশে পোল্যান্ডে প্রবেশ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। নিরাপত্তার হুমকির কথা ভেবে সম্প্রতি সীমান্তে অতিরিক্ত সেনাও মোতায়েন করেছে ওয়ারশ।


একাত্তর/জো

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর